দূর্নীতির দায় এড়াতে অফিস সহায়ককে ঢাকার বাইরে বদলি কেন?
মো: সাইফুল আলম সরকার, ঢাকা
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫
মিরপুর হাউজিং এস্টেট, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর এর প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন ও অত্র দপ্তরের তিন কর্মচারির দূর্নীতি, ঘুষ ও জালিয়াতির প্রমাণপত্র তুলে ধরা এবং ন্যায় বিচারের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, মিরপুর হাউজিং এস্টেট, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর, ঢাকা এর অফিস সহায়ক মোঃ হাফিজ আল হোসেন।
সংবাদ সম্মেলনে রাজস্থানী ঢাকার জাতীয় ক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খা হলে রবিবার ২৮ শে ডিসেম্বর ২০২৫ ইং বিকালে ভুক্তভোগী বলেন, আমি মোঃ হাফিজ আল হোসেন, অফিস সহায়ক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, মিরপুর হাউজিং এস্টেট, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর, ঢাকা। আমি প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন ও অত্র দপ্তরের তিন কর্মচারির দূর্নীতি, ঘুষ ও জালিয়াতির খবর জানতে পারায় উল্টো আমাকে তারা তাদের দূর্নীতির দায় আমার উপর চাপিয়ে অফিসিয়াল ভাবে তদবির করে আমাকে ঢাকার বাইরে বদলি ও সাময়িক বরখাস্ত করে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা দেয়। বিভাগীয় মামলা নং-০৩/২০২৫।
আমি ন্যায় বিচার পাওয়ার জন্য এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন ও তার তিন কর্মচারিদের দূর্নীতির চাঞ্চল্যকর তথ্য প্রমানসহ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। তাই আমি সাংবাদিক ভাইদের সাহায্য ও সহযোগীতা কামনা করছি।
তিনি অফিসার ইনচার্জ মিরপুর মডেল থানা ডিএমপি, ঢাকা বরাবর অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ হাফিজ আল- হোসেন (৩৭), জাতীয় পরিচয় পত্র নং: ১৯৮৮৭৬১৮৩৬৬২০২৩৬৬, পিতা: মোঃ আব্দুস সোবহান, মাতা: মোছাঃ হাজেরা বেগম, ঠিকানা (স্থায়ী) গ্রাম-খলিলপুর, থানা-সুজানগর, জেলা-পাবনা।
বর্তমান ঠিকানাঃ প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, মিরপুর হাউজিং এস্টেট, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (মন্দিরের পার্শ্বে), মিরপুর-২, থানা মিরপুর মডেল, ডিএমপি, ঢাকা-১২১৬। এই মর্মে জানাচ্ছি আমি মোঃ হাফিজ আল হোসেন, অফিস সহায়ক, প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, মিরপুর হাউজিং এস্টেট, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, মিরপুর, ঢাকায় কার্যকালীন সময়ে মিরপুর হাউজিং এস্টেটের প্রশাসনিক কর্মকর্তা জনাব ১। মো: রুহুল আমিন ও তাঁর ০৩ (তিন) সহযোগী ২। মো: শহীদ উল্লাহ, (অফিস সহকারী), ৩। মো: তাজুল ইসলাম, (অফিস সহকারী) ও ৪। সুফিয়া বেগম (দৈনিক হাজিরা ভিত্তিক পিয়ন (অস্থায়ী) তাদের দূর্নীতি ও ঘুষ ও জালজালিয়াতি খবর জানতে পারায় আমাকে তাদের দূর্নীতি দায় আমার উপর চাপিয়ে অফিসিয়ালি তদবির করে বদলী ও সাময়িক বরখাস্থ এবং বিভাগীয় মামলা দিয়েছে।
এসব অনিয়মের তথ্য আমি যদি ভবিষ্যতে প্রকাশ করি তাহলে আমাকে ঢাকার বাহিরে বদলি করবে ও চাকুরীচ্যুত করবে বলে হুমকী প্রদান করেন, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন ও তার সহযোগী মোঃ শহীদ উল্যাহ। হুমকী প্রদান করেও থামেননি তারা। অনিয়ম ও জাল জালিয়াতির তথ্য প্রকাশ করে দিবো সেই ভয়ে আমাকে বিগত-২৭/১০/২৫ ইং তারিখে প্রধান কার্যালয় মাননীয় চেয়ারম্যান জাগৃক মহোদয়ের নিকট ডি নথির মাধ্যমে অতি গোপনীয় ভাবে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন পরিকল্পিত ভাবে আমাকে স্বাক্ষর জাল ও ভূয়া ইস্যু নাম্বার দিয়ে বিনা তদন্তে সরাসরি দোষী সাবস্থ করে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিনের স্বাক্ষরিত অভিযোগটি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট প্রেরণ করেন। উক্ত প্রতিবেদনটির বিষয়ে আমার সংশ্লিষ্টতা আছে কিনা এ বিষয়ে প্রেরিত প্রতিবেদনে আমাকে যে দায়ে অভিযুক্ত করে শাস্তি চাওয়া হয়েছে তার কোন প্রমানক উল্লেখ করেন নাই।
প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিনের ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের অন্যতম সহযোগী এই সুফিয়া বেগম, দৈনিক হাজিরা ভিত্তিক পিয়ন। সুফিয়ার সহযোগীতায় বাহির থেকে স্থানীয় ভাড়া করা সন্ত্রাসী অত্র অফিসের ভিতরে নিয়ে আসে। যা প্রশাসনিক কর্মকর্তা তার রুমের ভিতর থেকে পর্যবেক্ষন করছিলেন। আমাকে সামাজিক ভাবে লাঞ্ছিত ও শারীরিক ভাবে আহত করাই ছিল তাদের লক্ষ্য এবং কিছু সংখ্যক সন্ত্রাসীরা প্রশাসনিক কর্মকর্তার রুমেই অবস্থান করছিল।
কিন্তু প্রশাসনিক কর্মকর্তার রুমের দরজা খোলা থাকা সত্বেও তিনি এসে কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। গত-০৯/১১/২৫ ইং তারিখে প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর নির্দেশনায় অত্র অফিসের সিসি ক্যামেরা বন্ধ করে এবং আমাকে কোন রকম অবগত না করেই রেকর্ড রুমের তালা ভেঙ্গে অন্য আরেকটি তালা লাগিয়ে দেয় পিয়ন সুফিয়া। যার ফলে আমার অনেক মূল্যবান ডুকুমেন্টস এবং নগদ অর্থ না পাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আমি অফিসিয়াল ভাবে অত্র দপ্তরের রেকর্ড রুমটি বুঝিয়ে দেওয়ার আগেই প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন কর্তৃপক্ষের নিয়মনীতি না মেনেই তার স্বার্থ হাসিলের জন্য এই অবৈধ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন। প্রশাসনিক কর্মকর্তার নির্দেশে তার রুম থেকে বেরিয়ে আসা স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী আমার শরীরে আঘাত করার কারনে আমার কোমড়/মেরুদন্ডের নিচের দিকে প্রচন্ড আকারে ব্যাথা পাই। আমি তাদের কাউকেই চিনিনা। তারপরই আমি রেকর্ড রুমটি তালা বদ্ধ করে অফিস থেকে বের হয়ে যাই। শারীরিক ভাবে আহত হওয়ার কারনে আমর কোমড়/মেরুদন্ডের নিচের বাম পাশে প্লেট সরে গিয়েছে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
