শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৯

টঙ্গী নামাবাজার বস্তির বেহাল দশা, পানি বন্দি ২ হাজার পরিবার

আরিফ চৌধুরী  :

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

গাজীপুরের টঙ্গী নামাবাজার এলাকার মানুষগুলো এখন বন্যায় দিশেহারা। গত কয়েকদিনের বন্যা পরিস্থিতির আরোও অবনতি হয়েছে। এতে করে টঙ্গীর বিভিন্ন স্থানে প্রায় হাজার হাজার মানুষ এখন পানিবন্দী হয়ে পরেছে। এর মধ্যে টঙ্গীর নামারবাজার বস্তির প্রায় ২ হাজার মানুষ এখন গৃহবন্দী। 

সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিনের টানা অতিবৃষ্টির কারণে এতে রাস্তাঘাট ও ঘরবাড়িতে কোমর পানি। এই এলাকাটি তুরাগ নদের তীরবর্তী স্থানে হওয়ায় বন্যার পানিতে দ্রুত প্লাবিত হয়েছে। প্রায় রাস্তাই এখন পানিতে ডুবে গেছে। অনেকাংশেই বাড়ির আঙ্গিনায় পানি দেখতে পাওয়া গেছে। পানিবন্দী অনেক পরিবার বাড়ির আঙ্গিনায় কোমর পানিতে কলার ভেলায় করে তাদের সাংসারিক কাজকর্ম সারছেন।

অপরদিকে বন্যার পানিতে রোগ বালাই ছড়ানোসহ স্বাস্থ্য ঝুঁকিতে পরেছে পানিবন্দী মানুষ। এছাড়াও খাদ্য সংকটের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এখানকার নিম্ন আয়ের কর্মহীন পরিবারগুলোর। 

স্থানীয়রা জানান, করোনা ও বন্যার সার্বিক পরিস্থিতিতে তারা এখন দিশেহারা। সবজি চাষী ও মাছ চাষীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিশেহারা হয়ে পরেছেন। বানের পানিতে তাদের জমির ফসল ভেসে তাদের ব্যাপক লোকসানের মুখ দেখতে হচ্ছে।

তারা আরোও বলেন, বন্যা কবলিত এই এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কোনো ত্রাণ এখনো বিতরণ করা হয় নি। দুর্যোগ মোকাবেলায় পরিবার পরিজন নিয়ে পানিবন্দী হয়ে মানবেতর দিন যাপন করছেন তারা।
 

এই বিভাগের আরো খবর