ঝালকাঠির বাসন্ডা খালের ভাঙনে দিশেহারা ২ ওয়ার্ডের মানুষ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১
ঝালকাঠি পৌরসভার বাসন্ডা খালের ভাঙনে ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ের বাদামতলী খেয়াঘাট থেকে ৭ নম্বর ওয়ার্ডের কিস্তাকাঠি আবসন প্রকল্প পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বিলীন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে খালের পাড়ের প্রায় ৪ শতাধিক পরিবার। হুমকীতে তিনটি লবণের মিল, দুটি মসজিদ ও পাকা স্থাপনা। পাশাপাশি খালের পাড় ভেঙে স্বাভাবিক জোয়ারের পানি ঢুকে মানুষের বসতবাড়ি তলিয়ে যাচ্ছে। অপরদিকে ৭ নম্বর ওয়ার্ডের অতুল মাঝির খেয়াঘাট থেকে কিফাইত নগরের গাবখান সেতুর টোলঘর পর্যন্ত প্রায় ২ কিলোমিটারের একমাত্র পাকা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। সংস্কারের অভাবে সড়কটির বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বাসন্ডা খাল ঝালকাঠি পৌরসভার অবহেলিত ৬ ও ৭ নম্বর ওয়ার্ডকে মূল শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এক সময় এ দুটি ওয়ার্ড সদরের বাসন্ডা ইউনিয়নের অন্তভর্‚ক্ত ছিল। ৯০ এর দশকে ওয়ার্ড দুটি ঝালকাঠি পৌরসভার সাথে যুক্ত হয়। এদের প্রাচীন নাম পশ্চিম ঝালকাঠি মহারাজগঞ্জ। এক সময় ঝালকাঠি শহরের ব্যবসা বানিজ্যের মূল কেন্দ্র বিন্দু ছিল এই পশ্চিম ঝালকাঠি। বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডের বাদামতলী থেকে ৭ নম্বর ওয়ার্ডের কিস্তাকাঠি আবাসন প্রকল্প পর্যন্ত খালের পাড় কেন্দ্রীক সড়কটি বিলীন হওয়ায় দুই এলাকার বাসিন্দাদের বসত বাড়িও ভাঙ্গনের হুমকীতে পরেছে।

৭ নম্বর ওয়ার্ডের একমাত্র পাকা সড়কাটি হয়ে প্রতিদিন সদরের গাবখান, শেখেরহাট, রাজাপুর-কাঁঠালিয়াসহ বিভিন্ন এলাকার মানুষ অতুল মাঝির খেয়া পার হয়ে জেলা শহরে প্রবেশ করে। অতুল মাঝির খেয়াঘাটটিও সংস্কার জরুরী হয়ে পড়েছে। এ ওয়ার্ডের অধিকাংশ সড়কই কাঁচা। এতে বর্ষায় মানুষের চলাচলে ভোগান্তির শেষ নেই। মীরবহর বাড়ি থেকে বারেক ফকিরের বাড়ি হয়ে পুরাতন ফেরিঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের পাকা সড়কের নির্মাণাধীন কাজ দ্রæত শেষ করা প্রয়োজন। ঋষিবাড়ি থেকে তালুকদার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশের সড়কেরও বেহাল দশা। এ ওয়ার্ডে পাকা নালা না থাকায় বর্ষা মৌসূমে জলাবদ্ধতা লেগেই থাকে।
এদিকে বাসন্ডা খালের ভাঙনের ফলে স্বাভাবিক জোয়ারের পানি ঢুকে ৬ নম্বর ওয়ার্ডের রামনগর বটতলা থেকে নেছারাবাদ মাদ্রাসা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। নেছারবাদ, যুব উন্নয়ন ও রামনগর এলাকার বাসিন্দাদের শহরের বের হওয়ার এটি একমাত্র পথ ছিল।
সরেজমিনে ঘুরে দেখা যায়, খালের পাড় দিয়ে বয়ে যাওয়া কাঁচা সড়কটি নেই। খালপাড়ের কোথাও কোথাও সামান্য কিছু পথ থাকলেও অনেক স্থানেই তা বিলীন হয়ে গেছে। পথ না থাকায় মানুষের রেকর্ডীয় জমি ও বাড়ির উঠান দিয়ে পথচারিরা চলচল করছে। কোথাও আবার সেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে চলচল করছে। রামনগর বটতলা এলাকার দিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে সড়ক ডুবে আছে। ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফোরকান সিকদার বলেন, বাসন্ডা খালের ভাঙন রোধ করতে না পারলে আমাদের বসতবাড়ি এক সময় বিলীন হয়ে যাবে। বাসন্ডা সেতু থেকে আবাসন প্রকল্প পর্যন্ত টেকসই বাঁধ দিয়ে সড়ক নির্মাণ করলে ভাঙন ঠেকানো সম্ভব। এই ওয়ার্ডের অপর বাসিন্দা ডেইরী খামারী মানিক মিয়া বলেন, জোয়ারের পানি ঢুকে আমাদের বসত ভিটাসহ চলচলের পথ তলিয়ে যায়। মূল শহরের বাসিন্দাদের মত আমরাও পৌর ট্যাক্্র দেই। কিন্তু সুবিধা পাচ্ছিনা। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শ্রমিক নেতা বাবুল হাওলাদার বলেন, দীর্ঘদিন এই ওয়ার্ডের একমাত্র পাকা সড়কটির অবস্থা বেহাল হওয়া সত্তে¡ও তা সংস্কারে হচ্ছেনা। এ এলাকার বাসিন্দারা বর্ষায় কাঁদা পানি মারিয়ে চলাচল করায় তাঁদের দূর্ভোগের শেষ নেই।
ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ বলেন, বাসন্ডা খালের বাদামতলী খেয়াঘাট থেকে কিস্তাকাঠি আবসন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অংশে বাঁধ দিয়ে সড়ক নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগে কয়েকটি প্রকল্প দেয়া আছে। কিন্তু দাতা সংস্থা এত বড় প্রকল্পে অর্থ দিতে নারাজ। তবে এখানে পানি উন্নয়ন বিভাগের মাধ্যমে একটি প্রকল্প দেয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, উপ শহর প্রকল্পে বরাদ্দ না থাকায় ৭ নম্বর ওয়ার্ডের অতুল মাঝির খেয়াঘাট থেকে কিফাইত নগর পর্যন্ত এক কিলোমিটার সড়কসহ অন্যান্য সড়কের নির্মাণ কাজ থেমে আছে। আশা করছি আগামী ডিসেম্বরে এ প্রকল্পের আবার কাজ শুরু হবে।
ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, গত পাঁচ বছরে পৌরসভার মূল শহরের ৭টি ওয়ার্ডের সড়ক, কালভার্ট ও নালা পাকা করাসহ সার্বিক উন্নয়ন করেছি। আগামীতে ঝালকাঠি পৌরসভায় প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন কাজ হবে। এই মেয়াদে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসন্ডা খালের বাঁধ দেয়াসহ সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
