জমে উঠেছে শতবর্ষী পাটের হাট, ভালো দামে খুশি কৃষকরা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১
মুন্সিগঞ্জে শুরু হয়েছে জমি থেকে উত্তোলনের পর পাট বাজারজাতকরণ। জেলার টঙ্গীবাড়ী উপজেলার শত বছরের প্রাচীন দীঘিরপাড় পাট বিক্রির হাট জমে উঠেছে সোনালী আশের বেঁচা-কেনায়। জেলার ৬ উপজেলার বিস্তৃণ জমিতে উৎপাদিত ও আশপাশের জেলার পাট বাজারজাত করেছে এ হাটে।
বাজারে ভালো দাম থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। মণপ্রতি পাটে ১ হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে কৃষকদের। এমন দাম থাকলে আগামীতে পাটের আবাদ বাড়বে বলে জানিয়েছে কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, পদ্মা শাখা নদীর তীরে জেলার ২শ বছরের বেশি প্রাচীন টঙ্গীবাড়ী দীঘিরপাড় পাটের হাট ছেয়ে গেছে বিক্রি উপযোগী সোনালী আশে। কৃষক-পাইকার-ক্রেতাদের হাঁক-ডাকে জমে উঠেছে বেঁচা-কেনা। প্রতি সোম আর শুক্রবার বসছে হাট। বর্তমানে প্রতি হাটে দেড় হাজার থেকে ২ হাজার মণ পাট বিক্রি হচ্ছে।
ট্রলার নৌকায় করে চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুরসহ কয়েকটি জেলায় উৎপাদিত পাটের কেনা বেঁচা হয় এই হাটে। হাটবারে ভোর থেকে শুরু হয় বেঁচা-কেনা। গত কয়েক বছর ধরে পাটের ধর কম থাকলেও এবার বেড়েছে চাহিদা ও দাম। মণপ্রতি কৃষকদের ২ হাজার ২২শ টাকা খরচ হওয়া পাট বিক্রি হচ্ছে ৩২শ থেকে ৩৫শ টাকা। এতে উৎপাদন খরচ পুষিয়ে মণপ্রতি ১২শ থেকে ১৫ টাকা লাভবান হচ্ছে কৃষকরা। বেশি দামে পাট বিক্রি করতে পারায় খুশি কৃষকরা।
হাটের কৃষক-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ২ হাজার থেকে ২২ টাকা মণ দরে বিক্রি হয়েছে পাট। এবার প্রতি মণে তলনামূলক বেড়েছে হাজারের বেশি টাকা।
জুলহাস দেওয়ান নামের আরেক কৃষক বলেন, ৮০ শতাংশ জমিতে ক্ষেত করছি, আমার ৬ হাজার টাকার মতো খরচ হইছে। ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করছি।
হিরণ বেপারী নামের আরেক কৃষক বলেন, এ বছর এক একর জমিতে পাট লাইগাছি, আমার ১৫-১৬ হাজার টাকার মতো খরচ হইছে। ৪০ হাজার টাকার মতো বিক্রি করছি। আরো কিছু পাট আছে।
ইদ্রিস আলী নামের এক কৃষক জানান, বর্তমানের মতো বাজার দাম থাকলে আগামীতে পাট চাষে আমাদের আগ্রহ বাড়বে। পাটের হারানো দিনের ঐতিহ্য ফিরে আসবে বলে মনে করেন কৃষকরা। এজন্য সরকারি উদ্যোগ গ্রহণ দরকার।
লুৎফর রহমান নামের এক ব্যবসায়ী জানান, দিঘীরপাড়ের হাট খুব ঐতিহ্যবাহী হাট। ব্রিটিশ আমল থেকে এ হাট চলছে। প্রতি হাটে কয়েক হাজার মণ পাট বেঁচাকেনা হয়। ট্রলারের মধ্যেই বেঁচাকেনা হয়। দূরদূরান্ত থেকে পাইকাররা আসছে। এইবার পাটে কৃষকও খুশি, ব্যবসায়ীরাও খুশি।
এদিকে জেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর মুন্সিগঞ্জে জেলায় ২৮শ হেক্টর জমিতে আবাদ হয়েছে পাট। গত বছরের তুলনায় এবার ৪শ হেক্টর জমিতে আবাদ কম হলেও পাটের উৎপাদন ভালো হওয়া লক্ষ্যমাত্রার ছাড়াবে। আর দিঘীরপার হাটে এ বছর দিঘীরপার হাটে আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার মণ পাটের কেনা-বেচা হতে পারে। দিঘীরপাড় হাট থেকে নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলার কারখানায় সরবরাহ করা হয় পাটের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খুরশীদ আলম জাগো, জেলায় এ বছর ৪শ হেক্টর জমিতে পাটের আবাদ কম হলেও উৎপাদন ভালো হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়াবে আশা করছি। আর বাজার দাম ভালো থাকায় কৃষকরা খুশি। আর পাটের বাজার সম্প্রসারণে সরকার থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাটে ও চটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এতে পাটের ব্যবহার বাড়বে, ব্যবহার বাড়লে বাজারমূল্যও বাড়বে। বাজারমূল্য বাড়লে কৃষকরা লাভবান হবে।
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
