গণঅভ্যুত্থানের ১৫ মাসেও বদলায়নি চিত্র: কারা হেফাজতে ১১২ জনের মৃত্
নাজমুল হুদা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫
চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে বড় পরিবর্তন এলেও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দিদের মৃত্যুর মিছিলে কোনো পরিবর্তন আসেনি। গত সরকারের আমলে যেভাবে কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটত, বর্তমান সময়েও সেই সংখ্যা প্রায় একই। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, অভ্যুত্থান-পরবর্তী গত ১৫ মাসে কারা হেফাজতে ১১২ জন প্রাণ হারিয়েছেন।
নিহতদের স্বজনরা বারবার ‘চিকিৎসায় অবহেলা’র অভিযোগ তুললেও কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল প্রশাসন তা অস্বীকার করে আসছে।
সম্প্রতি আলোচিত হলমার্ক গ্রুপের এমডি তানভীর আহমেদ ২৯ নভেম্বর রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত তানভীর দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁর ভাই শামীম আল মামুনের অভিযোগ, "অসুস্থ অবস্থায় কারাগারে ফেলে রাখা হয়েছিল, ঠিকমতো খাবারও দেয়া হয়নি। এমনকি হাই সিকিউরিটিতে রেখে শারীরিক অত্যাচারও করা হয়েছে।"
একই অভিযোগ বনানী ১৯ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সভাপতি মনোয়ারা মজলিশের পরিবারের। গত ২৬ নভেম্বর ঢামেকে মারা যান তিনি। তাঁর স্বামী মজলিস মিয়ার দাবি, দুইদিন হাসপাতালে থাকলেও তাঁর স্ত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়নি।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী:
-
বিগত ১৫ মাসে মৃত্যু: ১১২ জন।
-
২০২৫ সালের ১১ মাসে: ৯৫ জন (যা গত বছরের চেয়েও বেশি)।
-
২০২৪ সালের ১২ মাসে: ৬৫ জন।
-
গত ৫ বছরে মোট মৃত্যু: ৪১২ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, "কারাগার থেকে আসা রোগীদের অবহেলার সুযোগ নেই। তবে অনেকে ডিভিশন সুবিধা না পেয়ে মিথ্যা অভিযোগ করেন। অনেকে সুস্থ হওয়ার পরও হাসপাতালে থাকতে চান, যা সম্ভব হয় না।"
অন্যদিকে, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বীকার করেছেন কিছু সীমাবদ্ধতার কথা। তিনি জানান, কারাগারে ৪১ জন আবাসিক ডাক্তারের পদের বিপরীতে মাত্র ২ জন কর্মরত আছেন। পর্যাপ্ত আইসিইউ সুবিধাও নেই। তিনি বলেন, "ইমারজেন্সি হলে সরাসরি ডাক্তার পাই না, নিকটস্থ হাসপাতালে পাঠাতে হয়। এতে কিছুটা দেরি হতে পারে।"
মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, "অভ্যুত্থানের মূল স্পিরিট পুরোপুরি ভায়োলেট করা হচ্ছে। গত সরকারের যে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম, নতুন সরকার আসার পরও সেই পরিবর্তনের স্বাদ পাওয়া যাচ্ছে না।"
সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দিদের মানবাধিকার নিশ্চিত করতে কারাগারের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং নিয়মিত মানবাধিকার সংগঠনগুলোর পরিদর্শনের ব্যবস্থা করা জরুরি।
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
