শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৯

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে জাতিসংঘ এবং ইইউ

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫  

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

 

একই সঙ্গে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউয়ের বার্তায় বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ চীনও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অগ্রদূত খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

 

যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও গুরুত্বসহকারে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে।

 

এই বিভাগের আরো খবর