ক্যাটরিনার ফিরিয়ে দেওয়া চার সিনেমা করে সফল দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৩
চরিত্র পছন্দ না হওয়া, পারিশ্রমিকে না পোষানো, সময়ের অভাব অথবা ব্যক্তিগত কোনো কারণে একাধিক ছবির প্রস্তাবে রাজি হন না অভিনেতা-অভিনেত্রীরা। ভাগ্যের ফেরে সেই চরিত্রেই পরে অন্য কেউ অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান— এমন দৃষ্টান্তও বিরল নয়।
ক্যাটরিনা কাইফের না করা কিছু চরিত্রই এক সময় দীপিকার ভাগ্য পরিবর্তন করে দেয়। ক্যাটরিনা এমন বেশ কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, পরবর্তীকালে যেগুলো ব্লকবাস্টার হয়েছিল। ক্যাটরিনার বাতিল করা চারটি ছবিতে নায়িকা হয়েছিলেন দীপিকা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রণবীর সিংহের ঘরনিকে।
চেন্নাই এক্সপ্রেস
রোহিত শেট্টি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল ক্যাটরিনার কাছে। চরিত্রটি তেমন পছন্দ হয়নি ক্যাটরিনার। ‘না’ করে দেন তিনি। পরে শাহরুখ খানের বিপরীতে সেই ছবিতে অভিনয় করেন দীপিকা। ছবিটি ব্লকবাস্টার হয়। বিশ্ব জুড়ে ছবিটি ৪২২ কোটি টাকার ব্যবসা করেছিল।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩)
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নয়না তলওয়ারের চরিত্রে দেখা যেতে পারত ক্যাটরিনাকে। অন্য কোনো ছবির জন্য কথা দেওয়া ছিল বলে এই ছবির প্রস্তাব গ্রহণ করেননি অভিনেত্রী। তখন প্রস্তাব যায় দীপিকার কাছে। ৩১৮ কোটি টাকা ছিল বিশ্ব জুড়ে এই ছবির বক্স অফিসে ব্যবসার পরিমাণ।
গলিয়োঁ কা রাসলীলা রাম-লীলা (২০১৩)
‘বাজিরাও মাস্তানি’র আগে সঞ্জয় লীলা বানসালীর এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। ফলে ডাক পড়ে দীপিকার। ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখে। ছবির ব্যবসার পরিমাণ ছিল ২২০ কোটি টাকা। দীপিকার সঙ্গে পর্দায় রণবীর সিংহের জমজমাট রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে।
বাজিরাও মস্তানি (২০১৫)
সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘বাজিরাও মস্তানি’ ছবিতে মস্তানির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। কিন্তু দীপিকার বদলে ক্যাটরিনাকেও দেখা যেতে পারত পর্দায়। শোনা যায়। এই চরিত্রের জন্য তিনিই ছিলেন সঞ্জয়ের প্রথম পছন্দ। কিন্তু ক্যাটরিনা রাজি না হওয়ায় দীপিকা করেন চরিত্রটি। তার অভিনয় প্রশংসিত হয়। ছবিটি দেশের বক্স অফিসে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন এ ছবিতে।
দীপিকাকে আগামী দিনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবিতে। তার সহ-অভিনেতা হৃতিক রোশন ও অনিল কাপুর। নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতেও প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, দিশা পটানিও।
অন্য দিকে, ক্যাটরিনা ফিরছেন সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ নিয়ে। চলতি বছরে দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
