এক দশক পর নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প চালু
মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১ আগস্ট ২০২১
বৃষ্টির পানির অভাবে যখন কৃষকেরা জমিতে হাল চাষ দিতে পারছে না তখনই আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে দেশের প্রথম সেচ প্রকল্প নীলফামারীর বুড়ি তিস্তা। দীর্ঘ দশ বছর থেকে বন্ধ থাকা সেচ প্রকল্প থেকে আবারো সেচ সুবিধা পাওয়ায় স্বস্তি ফিরেছে সেচ এলাকার ১৫ হাজার কৃষকের মধ্যে। প্রকল্পটি থেকে এবার সেচ সুবিধা পেয়ে আমন চারা রোপণ এবং পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এসব কৃষক। গত দশ বছর থেকে কমান্ড এরিয়ায় সেচ কার্যক্রম বন্ধ থাকায় অতিরিক্ত ৬০হাজার মেট্রিক টন ফসল থেকে বঞ্চিত হয়েছে কৃষকেরা। যার বাজার মুল্য আনুমানিক প্রায় ১৩২ কোটি টাকা। সব ঠিক থাকলে চলতি আমন মৌসুমে প্রায় ৪৩ কোটি টাকা মূল্যের ১৬হাজার মেট্রিক টন ধান উৎপাদন করা সম্ভব হবে বলে আশাবাদী সংস্লিষ্টরা।
জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা গ্রামের কৃষক মহির উদ্দিন (৫৫) বলেন,‘এবার আকাশোত পানি নাই, জমি শুকি ছিল। দুই বিঘা জমিত আমন চারা লাগেবার জন্য খুব চিন্তাত ছিনু। সেই চিন্তা দুর করি দেইল ক্যানেলের পানি।
কালিগঞ্জ এলাকার কৃষক আব্দুল জব্বার বলেন, সেচ পাম্প দিয়ে আবাদ করতে গিয়ে লোকসান গুণতে হয়েছে। যাদের আর্থিক অবস্থা একটু ভাল তারা পাম্পের সাহায্যে সেচ দিয়ে আবাদ করেছে। আমরা যারা ছোট কৃষক তাদের পক্ষে পানি কিনে আবাদ করা সম্ভব না। এতে লোকসান হয়। এবার তিস্তার পানিতে সেই লোকসান গুনতে হবে না।
বঙ্গবন্ধু বাজার এলাকার কৃষক জামিয়ার রহমান বলেন, ব্যারেজের উজানে জলাধার মাছ চাষের জন্য লীজ দেয়ায় আমরা অনেকদিন প্রকল্পের পানিতে আবাদ করতে পারি নাই। তখনকার সময় আমাদের জমি পতিত পড়ে ছিল। আমার যে চার বিঘা জমি আছে অনেক বছর আবাদ করতে না পারায় পরিবার চালাতে খুব কষ্ট হয়েছে। এবার বিনা পয়সায় সেচের পানি পেয়ে আমরা খুব খুশি।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ ১০ বছর বন্ধ ছিল বুড়ি তিস্তা সেচ প্রকল্পটির কার্যক্রম। সে মামলার সমাপ্তি ঘটলে সংস্কার করা হয় বুড়ি তিস্তা সেচ প্রকল্পের ১১কিলোমিটার দীর্ঘ প্রধান খাল ও ১৯কিলোমিটার দীর্ঘ চারটি শাখা খাল। এসব খালের পানি ৫৭টি আউটলেটের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে জমিতে সরবরাহ পাওয়ায় পর দুর হয়েছে পানির মহাসংকট। ফলে চলতি আমন আবাদে অনাবৃষ্টির ধকল থেকে রক্ষা পেয়েছে ১৫ হাজার কৃষক।
সূত্রমতে আরো জানা যায়, জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার সাত ইউনিয়নের অনাবাদী জমিতে ফসল ফলাতে ষাটের দশকে নির্মাণ করা হয় এই বুড়ি তিস্তা সেচ প্রকল্প। ১৯৬৮ সাল থেকে ২০১০সাল পর্যন্ত সেচ সুবিধা পায় কৃষকেরা। বিগত ২০১০সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যারেজের উজানে এক হাজার ২১৭ একরের জলাধারাটি মৎস্য চাষের জন্য একটি সংস্থাকে লীজ দেয়ায় বন্ধ হয়ে যায় সেচ কার্যক্রম। এতে কমান্ড এরিয়ায় বন্ধ হয়ে যায় আমন, ইরি বোরো ধান, গম সহ অন্যান্য চাষাবাদ। এ সংক্রান্ত উচ্চ আদালতে চলমান থাকা মামলাটি গত ২০১৮সালে খারিজ হয়ে যায়।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা সংক্রান্ত একটি জটিলতায় দীর্ঘ সময় বন্ধ থাকে সেচ সুবিধা। পরিশেষে ২০১৮ সালে মামলাটি খারিজ হয়ে যায়। বর্ষার চলতি মৌসুমে যে পরিমান বৃষ্টির প্রয়োজন জেলায় এবার তার অর্ধেকও পাওয়া যায়নি। তাই আমরা কৃষকদের চাহিদা কথার ভেবে সামান্য কিছু সংস্কার করে সেচ সুবিধা প্রদান করেছি। আশা করছি প্রকল্প এলাকায় ছয় হাজার মেট্রিক টন ধান বাড়তি উৎপাদিত হবে।
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
