আবারও সর্বনিম্ন রানের রেকর্ড করল নিউজিল্যান্ড
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬০ রানে অল-আউট হয়েছিল নিউজিল্যান্ড। আজ বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়ে শঙ্কা জেগেছিল নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড নতুন করে লেখার।
টপ অর্ডারের চার ব্যাটসম্যান টম ব্লান্ডেল (২), রাচীন রবীন্দ্র (০), উইল ইয়াং (৫) ও কলিন ডি গ্রান্ডহোমের (১) বিদায়ের পর বিপাকে পড়া দলকে টেনে তুলে স্বস্তি দিয়েছেন অধিনায়ক টম ল্যাথাম ও হ্যানরি নিকলস।
দুজনের ৩৪ রানের জুটিতে ঘুরে দাড়ালেও বাকিরা হতাশ করেই চলে। নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে শেষ পর্যন্ত নতুন করে আবারও সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে কিউইরা। মাত্র ১৬.৫ ওভার খেলে ৬০ রানে এবারও অল-আউট হয়েছে কিউইরা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২টি করে নিয়েছেন সাকিব, সাইফউদ্দিন ও নাসুম। ১ উইকেট নিয়েছেন মেহেদী।
মোস্তাফিজের প্রথম শিকার
নিজের প্রথম ওভারে ৭ রান দিয়ে উইকেট না পেলেও দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজাজ প্যাটেলকে ৩ রানে সাজঘরে ফিরিয়েছেন বোল্ড করে দলীয় ৫২/৮ রানের মাথায়। ওভারের পঞ্চম বলে নিয়েছেন ডগ ব্রেসওয়েলের উইকেট (৫)।
সাইফের দুই ওভারে ২ উইকেট
সাইফউদ্দিন নিজের প্রথম ওভারে টম ল্যাথামকে ফেরান ১৮ রানে। দ্বিতীয় ওভারে ফিরিয়েছেন হ্যানরি নিকলসকে। ১৭ রান করা নিকলস লন অনে উড়িয়ে মারলে ক্যাচ নেন মুশফিকুর রহিম। দলীয় রান ৭ উইকেটে ৪৯ রান।
সাকিব-সাইফের বলে বিপাকে নিউজিল্যান্ড
৪৩ রানে ৫ উইকেট হারিয়েছে কিউইরা। মোহাম্মদ সাইফউদ্দিন তার প্রথম ওভার করতে এসেই ব্রেক ত্রো এনে দিয়েছেন দলকে। তার ওভারের চতুর্থ বলে ১৮ রান করা কিউই অধিনায়ক টম ল্যাথামকে ১৮ রানে ফিরিয়েছেন সাজঘরে। পরের ওভারের চতুর্থ বলে ডগ ব্রেসওয়েলকে শূন্য রানে সাজঘরে ফিরিয়েছেন সাকিব।
৯ রানে নেই ৪ উইকেট!
৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড। দলের নিয়মিত সদস্যদের এই সফরে না এনে নতুনদের নিয়ে দল সাজিয়ে বড় বিপাকে পড়ে গেল কিউইরা। ৪ ওভার শেষ না হতেই প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়েছে সফরকারীরা। ২টি নিয়েছেন সাকিব আল হাসান ও ১টি করে নিয়েছেন শেখ মেহেদী এবং নাসুম আহমেদ।
অভিষেক রবীন্দ্রর গোল্ডেন ডাক!
বাংলাদেশের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন কিউই ওপেনার রাচীন রবীন্দ্রর। দলের নিয়মিত সদস্যদের বিশ্বকাপের জন্য বাংলাদেশ সফরে না পাঠানোয় অনেক তরুণ সুযোগ পেয়েছেন এই সফরে।
রাচীন রবীন্দ্র বেশ উচ্ছ্বসিত ছিলেন এই সিরিজটা নিয়ে তবে টস জিতে ব্যাট করতে নেমেই প্রথম ওভারে তার উইকেট হারাল নিউজিল্যান্ড।
শেখ মেহেদী হাসানের করা প্রথম ওভারের তৃতীয় বলেই তার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন অভিষেকে গোল্ডেন ডাকের হতাশা নিয়ে।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। বিকালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
৩.৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে মাত্র ৮ রান!
টস
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা।
বুধবার (১ সেপ্টেম্বর) হোম অব ক্রিকেট থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি) ও টি-স্পোর্টন। অনলাইনে র্যাবিটহোল বিডির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ম্যাচটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় তোলার সুখস্মৃতি নিয়ে মাঠে লাল-সবুজরা। ওই সিরিজে দলে ছিলেন না মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। তবে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে স্কোয়াডে রয়েছেন দুইজনই।
অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে রাচিন রবীন্দ্র ও কোল ম্যাকনির। এর আগে দল দুটি মোট ১০ বার সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি হয়েছে। যদিও একবারও জয় পায়নি বাংলাদেশ।
প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারানো সুযোগ টাইগারদের সামনে। অন্যদিকে টম ল্যাথামের নেতৃত্বে তরুণ দল নিয়ে জয় তুলতে চায় নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল
রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, ডগ ব্রাসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি।
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
