অবৈধ দখলদারদের দখলে সরকারি কোটি টাকার জমি
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪
মৌলভীবাজার শহরের আদালত সড়কের জজ কোর্টের ঠিক বিপরীতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি অবৈধভাবে দখল করে আধাপাকা স্থাপনায় দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দখলদাররা। দীর্ঘদিন যাবৎ বেদখলে থাকা জেলা প্রশাসনের ভূমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করতে আইনি নোটিশও দেওয়া হয়েছে। চলতি বছরের গত ১৫ই মে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) স্বাক্ষরিত একটি স্মারকে দেওয়া নোটিশ, তাও অমান্য করে এখনো আধাপাকা স্থাপনায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন দখলদাররা। শহরের সবচেয়ে ব্যস্ততম সড়কের ওই জায়গা কয়েক যুগ যাবৎ বেদখলে থাকায় প্রতিনিয়ত যানজট লেগেই আছে।
স্থানীয়রা জানিয়েছেন, শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকার এ জমির মূল্য আকাশচুম্বী। তারা জানান, প্রতি শতক জমি সর্বনিম্ন ১৫ লাখ টাকা করে ও ধরা হলে ৯.৮৪ শতকের দাম পড়ে ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা।
জেলা প্রশাসন সূত্রের বরাতে জানা যায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৌলভীবাজার সদর উপজেলা ভূমি অফিসের দুটি স্মারকের মূলে প্রেরিত প্রতিবেদন অনুযায়ী মৌলভীবাজার জেলা প্রশাসক নিশ্চিত হয়েছেন যে, মৌলভীবাজার সদর উপজেলাধীন ১০৫ নং জেএলস্থিত মৌলভীবাজার মিউনিসিপ্যালিটি মৌজার ৭৮২৩, ৭৮২৪, ৬৮২৫, ৭৮২৬, ৭৮২৭, ৭৮২৮, ৭৮২৯, ৭৮৩০, ৭৮৩১, ৭৮৩২, ৭৮৩৩, ৭৮৩৪, ৭৮৩৫, ৭৮৩৬ এই ১৪ দাগের ৯.৮৪ শতক ভূমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন ১৮জন ব্যক্তি। সংশ্লিষ্ট কার্যালয় সূত্রের বরাতে আরও জানায়, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৫ (১) ধারা এবং তৎসহ পিও ৮৫/৭২ অনুযায়ী নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে এই তফসিল বর্ণিত ভূমি হতে স্থাপনা অপসারণপূর্বক অবৈধ দখল ত্যাগ করার জন্য অবৈধ দখলদারদের অনুরোধ করা হয়। ১৫ই মে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক স্বাক্ষরিত একটি স্মারকে তিনি উল্লেখ করেন, উল্লেখিত সময়ের মধ্যে যদি আপনার বর্ণিত ভূমির অবৈধ দখল ত্যাগ এবং স্থাপনা অপসারণ করতে সক্ষম না হন তবে, জেলা প্রশাসক মৌলভীবাজার কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র উপস্থিতিতে ভূমি হতে দখলকারীদের উচ্ছেদক্রমে তা সকারের খাস দখলে আনা হবে।
অবৈধ দখল অপসারণের নোটিশ প্রাপ্তরা হলেন, তোফাজ্জল হোসেন মনির, আলাল মিয়া, মফিজ মিয়া, মুজিবুল হক, মো. ইসমাইল হোসেন, চন্দন মালাকার, রাজু মালাকার, মো ময়নুল ইসলাম, রহমান আহমদ, রকিব হোসেন, দুলন বৈদ্য, সৈয়দ ফারুক আহমদ, আরিফুর রহমান তুহিন, আজম রহমান, হাবিবুর রহমান, মানিক মিয়া, মো জিতু মিয়া ও শিবু চন্দ। নোটিশ প্রদানের প্রায় ৫ মাস অতিবাহিত হলেও সড়কে যত্রতত্র যানজট লাগিয়ে দখলদারগণ ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
গত রোববার (১০ই নভেম্বর) জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ অবৈধ স্থাপনাগুলো দ্রুত অপসারণ করতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়।
এদিকে, দখল ছেড়ে কেন যাচ্ছেন না এমনটা জানতে চাইলে অত্র দাগের রাকিব স্টোর’র সত্বাধিকারী মোঃ ইসমাইল হোসেন বলেন, ‘এই ভূমি আমার অনেক আগের কাগজ করা। বহু আগে বিনিময়ের মাধ্যমে পেয়েছি।’ তিনি বলেন, এখানকার ৫টি কক্ষের ভুমি নিয়ে আদালতে মামলা রয়েছে। অপর দখলদার সমুজ আলীর ছেলে মোঃ ময়নুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের কাছ থেকে অপসারণের নোটিশ পাবার পর আদালতে আমরা মামলা দায়ের করেছি।
মৌলভীবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দখলদারদের উচ্ছেদ নোটিশ দিয়েছিলেন। নোটিশে লেখা আছে, যদি তারা না যায়, তবে আমাদের জেলা প্রশাসনে প্রতিবেদন দেবার জন্য। পরে দেখলাম, তারা চলে যায়নি। আমরা প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। এখন পরবর্তী পদক্ষেপ জেলা প্রশাসন কার্যালয় থেকে নেয়া হবে।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার অপসারণের নোটিশের বিষয়টি স্বীকার করে বলেন, এই নোটিশের বিপরীতে কোন মামলা আছে কিনা,তা দেখে জানাতে পারবো।
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
