তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

সংগ্রহীত ছবি

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে সংসদে পাস হয়েছে সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সংসদে বিলটি উত্থাপন করেন এবং পরে তা অনুমোদিত হয়। বিলটির শিরোনাম ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’।

এই সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিল অনুযায়ী—

  • সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে।
  • সিভিল সার্ভিসের বাইরে অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
  • স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও স্ব-শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের বয়সও ৩২ বছর হবে।
  • প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা বহাল থাকবে।

মন্তব্য করুন