প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ
মহাদেশজুড়ে বাছাইপর্ব ও প্লে-অফের রুদ্ধশ্বাস লড়াই শেষে চূড়ান্ত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ৪৮টি দল। বুধবার (১ এপ্রিল) শেষ বাছাইপর্বের সঙ্গে ছয়টি ফাঁকা স্থান পূর্ণ হওয়ায় এবার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ চূড়ান্ত হয়েছে।
আগামী ১১ জুন থেকে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা-তে শুরু হবে ২৩তম আসর। ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন ফরম্যাট। টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত।
গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র হলেও তখন ছয়টি দল ঠিক হয়নি। মার্চের প্লে-অফ শেষে ইউরোপীয় প্লে-অফে সুইডেন, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা এবং চেক প্রজাতন্ত্র মূল পর্বে জায়গা করে নেয়।
অন্যদিকে আন্তঃমহাদেশীয় প্লে-অফে ইরাক বলিভিয়া-কে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে টিকিট নিশ্চিত করে। ডিআর কঙ্গোও শেষ মুহূর্তে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ ‘বি’: কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ ‘এইচ’: স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ ‘কে’: পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
নতুন ফরম্যাটে প্রতিটি গ্রুপ থেকে সেরা দলগুলো নকআউট পর্বে উন্নীত হবে। দীর্ঘ বাছাইপর্বের উত্তেজনার পর ফুটবল বিশ্ব মেতে ওঠার জন্য মাঠে প্রস্তুত। গ্রুপ ‘এ’-তে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের লড়াই যেমন নজর কাড়ছে, তেমনি গ্রুপ ‘সি’ ও ‘জে’-তে ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপগুলো ভক্তদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে।
মন্তব্য করুন