৫ জন দর্শক এক ঘণ্টাও দেখলেন না অপু বিশ্বাসের সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪
একটা সময় ঢালিউডে সুদিন ছিল অপু বিশ্বাসের। তার সিনেমা দেখতে সিনেমা হলে গিজগিজ করতেন দর্শক। এখন আর সেদিন নেই। অপুর সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শক-ই খুঁজে পাওয়া যায় না। যাওবা চার-পাঁচজন আসেন তারাও আগ্রহ ধরে রাখতে পারেন না। গোটা ছবি শেষ না হতেই হল থেকে বেরিয়ে যান।
গত ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘ট্র্যাপ’। খুলনার সংগীতা সিনেমা হলেও প্রদর্শিত হচ্ছে ছবিটি। সেখানেই এমন চিত্র দেখা গেছে। রোববার মর্নিং শোয়ে ছবিটি দেখতে এসেছিলেন মাত্র পাঁচজন দর্শক। তাদেরও পুরো সিনেমা দেখার ধৈর্য হয়নি। ফলস্বরুপ এক ঘণ্টা না হতেই হল ছাড়েন তারা।
মুক্তির দুই দিন পেরিয়ে গেছে। অপু বিশ্বাসের ‘ট্র্যাপ’ সিনেমাটি কেমন চলছে- জানতে চাইলে মোহাম্মদ নাইম বলেন, ‘আজ রোববার মর্নিং শোয়ে পাঁচ জন দর্শক এসেছিলেন ছবিটি দেখতে। তাদের মধ্যে দুজন ভিআইপি ও বাকি তিনজন লাক্সারির টিকিট কেনেন। তবে তাদের কেউই পুরো ছবি দেখেননি। ঘণ্টাখানেকের মধ্যেই নেমে যান।’
কেন পুরো সিনেমাটি দেখার ধৈর্য হলো না দর্শকের- কিছু কারণও খুঁজে বের করেছেন হলের সার্বিক দায়িত্বে থাকা নাইম। তিনি বলেন, ‘‘ছবির পোস্টার দেখেছেন? অপু বিশ্বাস ছাড়া আর পরিচিত কেউ আছে সেখানে? মানুষ তো প্রথমে পোস্টার দেখে আকৃষ্ট হয়। আমরা আগে পোস্টার দেখে হলে চলে আসতাম। আর এই ছবির পোস্টার দেখুন- কালো, অন্ধকার, কয়েকটি মাথা দিয়ে রেখেছে। এর আগে ‘শেষ বাজী’ নামের একটি ছবি চালিয়েছিলাম। সেই ছবির পোস্টারও এরকম ছিল। বর্তমানে যে ছবিগুলো হয়, সেগুলোর না ভালো হয় পোস্টার, না থাকে ভালো আর্টিস্ট। একারণে সিনেমা চলে না।’’
মুক্তির দিন থেকেই দর্শক খরায় ভুগছে ‘ট্র্যাপ’। এমনটা উল্লেখ করে নাইম বলেন, ‘শুক্রবার থেকেই দর্শক পাওয়া যাচ্ছে না। প্রথমদিন (শুক্রবার) মোট ৩৪০০ টাকার টিকিট বিক্রি করেছি। গতকাল শনিবার আয় হয়েছে ২৮০০ টাকা। এরমধ্যে মর্নিং শো একটু ভালো গেছে। ১২ জন দর্শক ছিল। আর আজ তো এক ঘণ্টা দেখেই চলে গেছে। আমিও বন্ধ করে এসে পড়েছি। দর্শক নেই আমি কাকে দেখাব ছবি? এখন দেখা যাক বিকেলে কী হয়।’
এ সময় মনের দুঃখ প্রকাশ করে হল ম্যানেজার নাইম বলেন, ‘এরকমই চলছে। আমাদের খোঁজ তো কেউ নেয় না। ছবি তো তারা বানিয়েই খালাস। তাদের দেখতে হয় না। দেখতে হয় দর্শককে। আর বুঝি আমরা। এই সিনেমার যতগুলো পোস্টার লাগিয়েছি ততজন দর্শক পেলেও হতো। পুরো সপ্তাহে ১২ হাজার টাকাও হয়তো উঠবে না এই ছবি চালিয়ে।’
‘ট্র্যাপ’ সিনেমায় অপুর সঙ্গে দেখা গেছে জয় চৌধুরীকে। পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। এতে অপু-জয় ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী প্রমুখ।
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
