৪৮ ঘণ্টা পেরিয়ে ১১ বছর, কবে মিলবে সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
চোখের জল শুকিয়েছে অনেক আগেই, মায়ের দুচোখে এখন শুধুই শূন্যতা। হত্যার বিচার পাওয়া তো দূরের কথা এখনো জানতে পারেননি কেন এবং কি কারণে হত্যা করা হলো সন্তানকে। শত কষ্ট বুকে চেপে এভাবে একে একে কেটেছে ৪ হাজার ১৫ দিন। শেষ হয়নি মায়ের প্রতীক্ষা।
আজকের এই দিনে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর শেরেবাংলা নগর থানায় মামলা করে রুনীর পরিবার। সে সময় প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।
কিন্তু সেই ৪৮ ঘণ্টা রূপ নিয়েছে ৯৬ হাজার ৩৬০ ঘণ্টায়। শনাক্তই হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারী। ১১ বছরেও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত সংস্থা র্যাব। স্বজনহারা পরিবার ও সহকর্মীদের প্রশ্ন, বিচার পেতে আর কতো অপেক্ষা করতে হবে তাদের।
হত্যাকাণ্ডের ৪ দিন পর ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে ৬২ দিন পর তারাও হত্যা রহস্য উদঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৮ এপ্রিল মামলার তদন্তভার হাত বদল হয় এলিট ফোর্স র্যাবের কাছে। দায়িত্ব নেয়ার পর কবর থেকে তোলা হয় সাগর-রুনির মরদেহ। ৯ ধরনের আলামতের ডিএনএ টেস্ট করতে যুক্তরাষ্ট্রে পাঠায় র্যাব। সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরপরও কোন কুলকিনারা করতে পারেনি সংস্থাটি। এ কারণে এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট দাখিলের জন্য ৯৫ বার সময় চেয়ে আবেদন করে তারা।
সাগর-রুনি হত্যার শুরু থেকেই এ নিয়ে একাধিক প্রতিবেদন করেছেন সিনিয়র সাংবাদিক কামরুল হাসান। তার মতে, ১০ বছরেও চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উন্মোচন করতে না পারা তদন্ত সংস্থার ব্যর্থতা।
আগামী ৫ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
এদিকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্য উন্মোচন না হলে শিগগিরই কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। একইসঙ্গে সময় সংবাদের বার্তাপ্রধান মুজতবা দানিশসহ সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান গণমাধ্যমকর্মীরা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ কর্মসূচি এ দাবি জানানো হয়। ১১ বছরেও সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী। ৯৪ বার সময় দেয়ার পরও পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র্যাব। এ নিয়ে ক্ষুদ্ধ সাংবাদিকরা।
এদিন সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশকে পুলিশি হয়রানির প্রতিবাদ জানায় সাংবাদিক সংগঠনগুলো। মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশি আবেদন প্রত্যাহারের দাবিতে ঢাকার বাইরে মাদারীপুর, নরসিংদী এবং মুন্সিগঞ্জে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। এতে অংশ নেন সংস্কৃতিকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহল।
‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাত দিয়ে একটি স্ক্রল যায় সময় সংবাদে। ২০২২ সালের ৮ আগস্ট প্রচারিত স্ক্রলের ১ মাস ১২ দিন পর রংপুর আদালতে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলার আবেদন করে সামসুল। এই ঘটনাকে কেন্দ্র করে ৫টি থানা পুলিশ ঠিকানা যাচাইয়ের নামে একাধিকবার হয়রানি করে সময় টেলিভিশনের বার্তা প্রধান ও তার পরিবারকে।
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
