হঠাৎ করেই শপথ নিলো শিল্পী সংঘের নতুন কমিটি
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯
সাদা মাটা আয়োজনে হঠাৎ করেই অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নিলেন। সোমবার রাতে সংগঠনটির রাজধানীর নিকেতনের কার্যালয়ে শপথ গ্রহণ করেন তারা। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ। শপথের পরে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই হঠাৎ সংঘের কার্যালয়ে কেন শপথ গ্রহণের আয়োজন করা হলো? এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এই বিষয়ে নির্বাচন কমিশনার মাসুম আজিজ বলেন, ‘হঠাৎ করেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারণ নির্বাচনের আগে যারা এই নির্বাচন বন্ধের চেষ্টা করেছে তারাই পরে শপথের উপরে নিষেধাজ্ঞা জারির চেষ্টা করেছে।
তাই তাড়াহুড়োর মধ্যেই অভিনয় শিল্পী সংঘের শপথের আয়োজন করা হয়েছে। অনেককে জানানো সম্ভব হয়নি। সুষ্ঠ ও সুন্দর ভাবেই নির্বাচন শেষ হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানটিও আমরা ভালোভাবে শেষ করেছি।’
টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন হয়েছে শুক্রবার (২১ জুন)। এই নির্বাচনের মাধ্যমে এবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন অভিনেতা আহসান হাবিব নাসিম।
সহ-সভাপতি পদে নির্বাচিত তিনজন হলেন- আজাদ আবুল কালাম, ইকবাল বাবু ও তানিয়া আহমেদ । যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য দুটি পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান এবং আনিসুর রহমান মিলন। কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান জর্জ।
অর্থ সম্পাদক পদে মোহাম্মাদ নূর এ আলম নয়ন , দফতর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু , আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় , তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল নির্বাচিত হন।
নতুন মেয়াদে কমিটির ৭টি কার্য নির্বাহী সদস্য পদে জিতেছেন- নাদিয়া আহমেদ (৩৬৩), সেলিম মাহবুব , জাকিয়া বারী মম, বন্যা মির্জা , মনিরা বেগম মেমী , শামস সুমন ও রাজীব সালেহীন।
এদিকে নির্বাচনের আগে শেখ মো. এহসানুর রহমান, আব্দুল্লাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে বেশ কিছু অভিযোগ এনে নির্বাচন স্থগিতের জন্য দ্বিতীয় সহকারী আদালতে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত বুধবার, ১৯ জুন নির্বাচন কেনো নির্বাচন স্থগিত হবে না তার কারণ দর্শানোর নোটিশ পাঠায় আদালত। মাসুম আজিজ জানালেন, ২৮ জুন আদালতে হাজির হয়ে এর কারণ দর্শাবে নির্বাচন কমিশন।
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
