সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২১ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৭

সাগরে মিলল বিশাল ৮টি পাখি মাছ

তরুণ কন্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

কুয়াকাটার মৎস্যবন্দর মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বিশাল আকৃতির ৮টি পাখি মাছ। বুধবার রাতে বঙ্গোপসাগরের বৈরাগী বয়াসংলগ্ন এলাকায় এফবি মায়ের দোয়া ট্রলারে নুরুন্নবী মাঝি নামের এক জেলের জালে এ পাখি মাছগুলো ধরা পড়ে।

৮টি মাছের মধ্যে ৩টির ওজন ৬০ কেজি করে, ৪টির ওজন ৫৫ কেজি করে ও অপরটির ওজন ৪০ কেজি।

বৃহস্পতিবার দুপুরে মহিপুরের আড়তপট্টিতে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

নুরুন্নবী মাঝি জানান, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ৩টিসহ মোট ৮টি পাখি মাছ ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। মাছগুলো মেসার্স টিপু ফিস মৎস্য আড়দের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় মৎস্য ব্যবসায়ী পিন্টু ভদ্র এ মাছগুলো কিনেছেন।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ যুগান্তরকে বলেন, এলাকার মানুষ এটিকে পাখি মাছ নামে চিনলেও এটির বৈজ্ঞনিক নাম সেইল ফিশ। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়।

এই বিভাগের আরো খবর