শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬২

সদ্য যোগ দেওয়া টেকনাফ-কক্সবাজার সদর থানার ওসি বদলি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২১ আগস্ট ২০২০  

কক্সবাজার সদর ও টেকনাফ থানার ওসিকে আবারো বদলি করা হয়েছে। এবার এ বদলি আদেশ দিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স। বৃহস্পতিবার রাতে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সলকে এবং কক্সবাজার সদর থানার ওসি মো. খায়রুজ্জামানকে শিল্প পুলিশে বদলি করা হয়।

অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা হত্যাকণ্ডে টেকনাফ থানার ওসি প্রদীপ বরখাস্ত হয়। পরে গত ৮ আগস্ট টেকনাফ থানায় যোগদান করেন কুমিল্লার চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল।

এদিকে কক্সবাজার সদর থানা হাজতে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন ওসি শাহজাহান কবির। পরবর্তীতে থানার বর্তমান (ওসি-তদন্ত) মো. খায়রুজ্জামানকে গত ১৭ আগস্ট কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর