শুটিং সেটে মাহির ওপর প্রাণঘাতী হামলা!
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯
প্রাণঘাতী হামলা হয়েছে লাস্যময়ী ভারতীয় অভিনেত্রী মাহি গিলের ওপর। ভারতের জনপ্রিয় নাট্যনির্মাতা একতা কাপুরের ‘ফিক্সার’ ওয়েব সিরিজের শুটিং চলাকালে তার ওপর এ হামলা হয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি দেশটির মহারাষ্ট্রের থানের ঘোরবন্দর রোডে ওয়েব সিরিজটির শুটিং চলছিল। এ সময় সেটের কলাকুশলীদের হুমকি দেয় অজ্ঞাত একদল দুর্বৃত্ত। তারা বেশ কিছু দাবি করে সেখানে। সেটের কলাকুশলীদের সঙ্গে বাকবিতণ্ডা চলাকালে রড আর লাঠি দিয়ে সেটে হামলা চালায় দুর্বৃত্তরা।
এ সময় তারা অভিনেত্রী মাহির ওপরও হামলা করে। তাদের অতর্কিত হামলা থেকে মাহিকে রক্ষা করতে গিয়ে সিনেমাটোগ্রাফার সন্তোষ থুন্ডিয়াল গুরুতর আহত হন।
এ ছাড়া সে হামলায় আরও দশজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমগুলোতে আরও জানানো হয়, শুরুতে হামলাকারীরা মাহি গিলের সঙ্গে অভব্য আচরণ করে। একপর্যায়ে মাহির গায়েও হাত তোলে তারা।
এ সময় মাহি প্রতিবাদ করলে তার ওপর হামলে পড়ে দুষ্কৃতকারীরা। তখন প্রাণে বাঁচতে মাহি গিল সেটের পাশে রাখা একটি গাড়িতে লুকিয়ে পড়েন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন একতা কাপুর।
ওই ভিডিওতে দেখা যায়, ওয়েব সিরিজের পুরো ইউনিট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছেন।
সেখানে একজনের মাথায় ব্যান্ডেজসহ মাহিকে বিধ্বস্ত ও বেশ শঙ্কিত দেখা গেছে।
ঘটনাটির নিন্দা জানিয়ে আইএফটিডিএর সভাপতি অশোক পণ্ডিত বলেন, ‘এটি খুবই নিন্দনীয়। আজ পর্যন্ত কোনো সেটে এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা যতটা অবাক হয়েছি, ততটাই হতাশ হয়েছি। দেশের জনগণের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকল।’
জানা গেছে, একতা কাপুরের ওই ভিডিওবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছেন। তিনি থানে পুলিশকে ঘটনাটি দ্রুত তদন্ত করে হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেন।
এ বিষয়ে থানে পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে এলাকার একটি সন্ত্রাসী সংগঠন জড়িত। এরই মধ্যে সাতজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
