শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৮

রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যুতে মতিউর রহমান মতির শোক প্রকাশ

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের ছোট ভাই কিশোরগঞ্জের মিঠামইন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর মৃত্যুতে  গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গাজীপুর মহানগর আওয়ামিলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক জনাব মতিউর রহমান মতি।

মতিউর রহমান মতি বলেন, আব্দুল হাই একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার মৃত্যুতে  বাংলাদেশ  আওয়ামী লীগ   একজন আদর্শ দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে  কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবীত হয়ে   ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, আব্দুল হাই আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ,, জাতির  জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান  ভুলতে পারবেনা,  জাতি   শ্রদ্ধাভরে স্মরণ করবে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে। 

মতিউর রহমান মতি মরহুমার   আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

এই বিভাগের আরো খবর