রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যুতে মতিউর রহমান মতির শোক প্রকাশ
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার
মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের ছোট ভাই কিশোরগঞ্জের মিঠামইন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গাজীপুর মহানগর আওয়ামিলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক জনাব মতিউর রহমান মতি।
মতিউর রহমান মতি বলেন, আব্দুল হাই একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন আদর্শ দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবীত হয়ে ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।
তিনি আরও বলেন, আব্দুল হাই আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ,, জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান ভুলতে পারবেনা, জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে।
মতিউর রহমান মতি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
