মেয়র হানিফ উড়ালসড়ক: উদ্বোধনের ৭ বছর পর রাজস্ব দিলো ওরিয়ন
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১
ঢাকা মহানগরের যানজট নিরসনে ৯ বছর আগে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে যানচলাচল শুরু হয়। কিন্তু উদ্বোধনের সাত বছর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে রাজস্ব (টোল থেকে আয় করা টাকা) দেয়নি নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এতে সংস্থাটি প্রায় অর্ধশত কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
অভিযোগ রয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগের অভাবে এ খাত থেকে টাকা পায়নি সংস্থাটি। বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করেছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। বর্তমানে এ খাত থেকে রাজস্ব আদায়ে তৎপর ডিএসসিসি। গত অর্থবছর ছয় কোটি ৩১ লাখ টাকার রাজস্ব আয় করেছে সংস্থাটি। চলতি অর্থবছরও প্রতি মাসে লভ্যাংশ দিচ্ছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
ডিএসসিসির হিসাব বিভাগ জানিয়েছে, শেখ ফজলে নূর তাপস ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই উড়ালসড়ক থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ নেন। এখন প্রতি মাসেই লভ্যাংশ দিচ্ছে ওরিয়ন। তবে লভ্যাংশের পরিমাণ নির্ধারণে স্বচ্ছতা ও বিগত বছরের বকেয়া আদায়ের উদ্যোগ না নেওয়ায় প্রশ্ন থেকেই যাচ্ছে।
২০১৩ সালে ১১ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের (শনির আখড়া থেকে চাঁনখারপুল) মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক উদ্বোধন করে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে এ প্রকল্পে দুই হাজার ১০৮ কোটি টাকা বিনিয়োগ করে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এটি চালুর পর রাজধানীর সঙ্গে চট্টগ্রাম-সিলেটসহ পূর্বাঞ্চলীয় ও উত্তর-পূর্বাঞ্চলীয় ৩০টি জেলার যাতায়াতে সুবিধা হয়েছে। চার লেনবিশিষ্ট উড়ালসড়কটিতে ওঠা-নামার মোট ১৩টি পথ রয়েছে।
ডিএসসিসির রাজস্ব বিভাগ সূত্র জানায়, ২০১০ সালে এ উড়ালসকড়টি নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এজন্য জায়গার মালিক ডিএসসিসির সঙ্গে ওরিয়নের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, দিনে ৬৫ হাজার ৫৮১টির বেশি যানবাহন এই উড়ালসড়ক দিয়ে যাতায়াত করলে টোল থেকে আয়ের ৫ শতাংশ টাকা ডিএসসিসিকে দেওয়ার কথা। কিন্তু ২০২০ সালের জুন পর্যন্ত কোনো লভ্যাংশ ও কোনো হিসাব দেয়নি ওরিয়ন। পরে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ওরিয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ডিএসসিসি মেয়র যোগাযোগ করার পর ওরিয়ন জানায়, তাদের উড়ালসড়ক দিয়ে পর্যাপ্ত সংখ্যক গাড়ি চলে না। তাই চুক্তি মোতাবেক সেই পরিমাণ গাড়ির বেশি না চললে তারা লভ্যাংশ দেবে না। তখন নিজ ব্যবস্থাপনায় উড়ালসড়কের প্রতিটি সংযোগে টোলপ্লাজা স্থাপনের কথা জানান মেয়র। পরে প্রতি মাসে টোলের লভ্যাংশ দিতে রাজি হয় ওরিয়ন।
ডিএসসিসির ওই কর্মকর্তা জানান, গত অর্থবছর ছয় কোটি ৩১ লাখ টাকার রাজস্ব আয় করে ডিএসসিসি। চলতি অর্থবছরের জুলাইয়ে ৪৩ লাখ ২৯ হাজার টাকা দেয় ওরিয়ন। তবে কী পরিমাণ যানবাহন উড়ালসড়ক দিয়ে যাতায়াত করে, ওরিয়ন টাকা কম বা বেশি দেয় কি না তার কোনো তথ্য ডিএসসিসির কাছে নেই। ফলে এখন ওরিয়ন যা দিচ্ছে তাই নিচ্ছে ডিএসসিসি। যাচাই-বাছাই করছে না।
সরেজমিনে দেখা যায়, ১১ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসড়কে ওঠার ছয়টি ও নামার সাতটি পথ রয়েছে। নামার পথগুলোর মধ্যে গুলিস্তানে দুটি, সায়েদাবাদে দুটি, ধোলাইপাড়ে একটি, ডেমরা রোডের কাজলায় একটি ও শনির আখড়ায় একটি টোলপ্লাজা রয়েছে। এর মধ্যে শনির আখড়া থেকে গুলিস্তানে বেশি যানবাহন চলাচল করে।
দিনে কত সংখ্যক যান চলাচল করে তা জানতে গুলিস্তান টোলপ্লাজায় গেলে সংশ্লিষ্ট কেউ এ তথ্য দিতে রাজি হননি। তারা ওরিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে ওরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। এছাড়া ওরিয়নের মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের হটলাইন নম্বরে একাধিকবার চেষ্টা করলেও কেউ রিসিভ করেননি।
মেয়র হানিফ উড়ালসড়কের টোল আদায়ের কাজটি তদারকি করে ডিএসসিসির রাজস্ব বিভাগের বাজার শাখা। এ শাখার রাজস্ব কর্মকর্তা আবুল খায়ের জাগো নিউজকে বলেন, উড়ালসড়কটি উদ্বোধনের পর দীর্ঘদিন ধরে রাজস্ব দেয়নি ওরিয়ন। ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের হস্তক্ষেপে এখন তারা নিয়মিত রাজস্ব দিচ্ছে। প্রতি মাসের নির্ধারিত সময় রাজস্ব জমা না দিলে তাদের ফোন দিয়ে বলা হচ্ছে। তবে এখন দিনে কোন ধরনের, কত সংখ্যক গাড়ি যাতায়াত করে তার কোনো তথ্য দিতে পারেননি আবুল খায়ের।
ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের উদ্যোগের ফলেই এখন উড়ালসড়ক থেকে রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। বিগত বছরে ওরিয়ন যে টাকা দেয়নি, সেই বকেয়া আদায় করা হবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
