সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২১ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৩

মাগুরায় বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২১  

মাগুরায় জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার ১ সেপ্টেম্বর  সকাল ১০ টার সময় শহরের ভায়নার মোড়ে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলি আহমেদের সভাপতিত্বে, অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, ফারুক হোসেন, পৌর বিএনপি আহবায়ক মাসুদ হাসান খান কিজিল খান, যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিক দলের ৪৩ বছর পূর্ণ হওয়ায় নেতা ও কর্মীরা দলের বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। আলোচনা সভার শেষে  বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরো খবর