ভালো কাজের বিনিময়েই খাবার মেলে যেখানে
লাইফস্টাইল
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩
বখতিয়ার আবিদ চৌধুরী
দিনে একটি ভালো কাজ আর সেটির সরল স্বীকারোক্তিতে মিলবে একবেলা খাবার! এমন খবর শুনলে মুখ দিয়ে আপনা আপনিই বেরিয়ে আসে, অবিশ্বাস্য! কিংবা চমকপ্রদ! কিন্তুু এ জাতীয় শব্দবন্ধের কাঠামোতে এই কার্যক্রমের মানবিক দিকটি প্রকাশ পায় না।
ভালো কাজের হোটেল’ এ শিরোনামে কমলাপুরের ছিন্নমূল ভাসমান ক্ষুধার্ত মানুষদের কাছে প্রতিদিন একবেলার খাবার পৌঁছে দিচ্ছেন ইয়ুথ ফর বাংলাদেশ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠনের স্বেচ্ছাসেবকরা। ঢাকা রেলস্টেশনের মূল ফটকের ফুটপাত ধরে দক্ষিণ কমলাপুরের দিকে যেতে আইসিডি গেটের একটু আগে সাদা রং করা দেওয়ালে লাল কালিতে বড় বড় করে লেখা আছে, ‘ভালো কাজের হোটেল, এখানে খেতে টাকা লাগবে না, যে-কোনো একটি ভালো কাজ করলেই হবে।’
সপ্তাহে সাতদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভালো কাজের হোটেলটির কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। প্রতিদিন প্রায় তিনশ মানুষ খাবার খেয়ে থাকেন, ফুটপাতে এক থেকে ষাট পর্যন্ত সিরিয়াল নম্বর দিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হয়েছে। অর্থাৎ একসাথে বসে সর্বোচ্চ ষাটজন খাবার খেতে পারেন। খাবারের মেন্যুতে থাকছে, সপ্তাহে তিনদিন ডিম-খিচুড়ি, তিনদিন ডিম-ভাত-সবজি, শুক্রবারে থাকে মুরগির তেহারি কিংবা বিরিয়ানি। তবে কখনো কখনো শনিবারে ভাতের সঙ্গে মুরগি অথবা গরুর মাংস যুক্ত হয়।

এখানেই কাজ করছিলেন একজন স্বেচ্ছাসেবক, খাবার বিলিতে তার ব্যস্ততা ছিল বেশ। তবুও একটু আলাপ করার চেষ্টা না করলেই নয়! পরিচয় জানিয়ে আলাপ করতে চাইলে প্রথমে একটু ইতঃস্তত করছিলেন। কিন্তু খুব দ্রুতই স্বাভাবিক হলেন, তার নাম সৈয়দ আব্দুল্লাহ আল মামুন হিমেল। ২০২০ সাল থেকে এ কার্যক্রমের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত আছেন।
হিমেল বলেন, ‘ভালো কাজের হোটেলটি আরও আগে শুরু হলেও ২০২০ সালের করোনার সময় থেকে কার্যক্রম গতিশীল হয়। এখানে খেতে কোনো টাকা লাগে না। শর্ত হচ্ছে একটি ভালো কাজ করতে হবে। প্রতিদিন খাবার দেওয়ার সয়ম ব্যক্তির নাম, বয়স এবং সামর্থ্য অনুযায়ী কী ভালো কাজ করেছেন, তা জিজ্ঞাসা করি এবং সেগুলো একটি খাতায় লিপিবদ্ধ করি, এরপর খাবার প্রদান করি।’
একটু দূরে দাঁড়িয়ে তদারকি করছিলেন মোহাম্মদ বোরহান উদ্দিন। তিনি ২০১৭ সাল থেকে ইয়ুথ ফর বাংলাদেশের সঙ্গে যুক্ত আছেন। তিনি বলেন, ‘অনেকেই নতুন এসেছেন। কাজ বুঝতে অসুবিধা হয়। তাই দেখাশোনা করছিলাম। আমি যখন ক্লাস সিক্স-সেভেনে পড়তাম; তখন থেকেই ইচ্ছা জন্মাল সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার। সে ইচ্ছা থেকেই এখানে আসা। সংগঠনের যারা সদস্য, তাদের মাসিক চাঁদার টাকা ও বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর অর্থ সাহায্যে কার্যক্রম চলে। কমলাপুর, সাতরাস্তা, কড়াইল বস্তি, কারওয়ানবাজারে বর্তমানে কার্যক্রম চলছে। আরিফুর রহমান শিহাব সংগঠনটির উদ্যোক্তা। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে বন্ধুদের নিয়ে এটি শুরু করেন।’
শীতের রাত, জড়োসড়ো হয়ে বসে খাবার খাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সারাদিন পরিশ্রমের পর খাচ্ছেন সবাই। কোনো ভেদাভেদ নেই, নেই কোনো ভ্রূক্ষেপ! কবি সুকান্ত ভট্টাচার্য্য যথার্থই বলেছেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’
লেখক: শিক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ।
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
