ভারতের বিপক্ষে না খেললে কী ক্ষতি হবে পাকিস্তানের
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের পাকিস্তান সরকারের ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি বলেছে, এমন সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ও টুর্নামেন্টের স্বার্থের পরিপন্থী। পাকিস্তান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টের প্রায় তিন ঘণ্টা পর আইসিসি এক বিবৃতিতে জানায়, তারা এখনো পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ পায়নি। তবে আইসিসি স্পষ্ট করে দিয়েছে, ইচ্ছামতো ম্যাচে খেলা, অন্য ম্যাচে না খেলাটা বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক। সব যোগ্য দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে খেলতে হয়।
আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি টুর্নামেন্টগুলো গড়ে ওঠে ক্রীড়াগত সততা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও ন্যায্যতার ওপর। নির্বাচিত অংশগ্রহণ প্রতিযোগিতার পবিত্রতাকে ক্ষুণ্ন করে।’ সংস্থাটি আরও জানায়, তারা সরকারগুলোর জাতীয় নীতিগত ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল হলেও এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট কিংবা পাকিস্তানের লাখো ভক্তের কল্যাণে আসবে না। আইসিসি সতর্ক করে দিয়ে বলেছে, পিসিবিকে নিজেদের দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি প্রভাবও বিবেচনায় নিতে হবে। এমন সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমকে প্রভাবিত করতে পারে—যার অংশীদার ও উপকারভোগী পিসিবিও।
আইসিসির অগ্রাধিকার ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা, যা পিসিবিসহ সব সদস্য দেশের যৌথ দায়িত্ব। এ কারণে আইসিসি প্রত্যাশা করছে, পিসিবি সব পক্ষের স্বার্থ রক্ষা করে এমন একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে। উল্লেখ্য, বাংলাদেশ নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানালে ২৪ জানুয়ারি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। ওই সিদ্ধান্তের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে বলেন, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে।
গ্রুপ ‘এ’-তে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে পাকিস্তান। সহ-আয়োজক শ্রীলঙ্কায় তারা সব ম্যাচ খেলবে। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের টুর্নামেন্ট শুরু, এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে। ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কট করলে পাকিস্তান সেই ম্যাচের দুই পয়েন্ট হারাবে। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো ম্যাচ ফরফিট হলে ডিফল্ট করা দলের নেট রান রেটও ক্ষতিগ্রস্ত হবে। নিয়ম ১৬.১০.৭ অনুযায়ী, ফরফিট হওয়া ম্যাচে ডিফল্ট করা দলের পূর্ণ ২০ ওভার হিসাবের মধ্যে ধরা হবে। ফলে তাদের গড় রান রেটে নেতিবাচক প্রভাব পড়বে—তবে প্রতিপক্ষ দলের নেট রান রেট এতে প্রভাবিত হবে না। এই সিদ্ধান্ত পাকিস্তানের বিশ্বকাপে সুপার এইট বা সেমিফাইনালে ওঠার সম্ভাবনাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
