বেসরকারি অংশীদারিত্বে চাঁপাইনবাবগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পরিচালনার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু অডিটোরিয়াম কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাসুদ। জরুরি নির্বাচনসংক্রান্ত কাজে ব্যস্ততার কারণে তিনি সংক্ষিপ্ত সময় উপস্থিত থেকে অনুষ্ঠান ত্যাগ করেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসিএ গ্রোলি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল হাসান এবং এসএনভি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ও ওয়াশ সিস্টেম ফর হেলথ অ্যান্ড বিজনেস অ্যাডভাইজার (সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস প্রকল্প) মো. তানভীর আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। তিনি বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সূচনা বক্তব্যে এসএনভির ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে প্রাইভেট অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে এসএনভির ভূমিকা তুলে ধরেন। পরে পৌরসভার টাউন প্ল্যানার মো. ইমরান হোসেন বর্তমান বাস্তবতায় বেসরকারি অপারেটর সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
এসময় এসএনভি পরিচালিত Sustainable Urban Water Cycle (SUWC) প্রকল্পের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার মো. তানভীর আহমেদ চৌধুরী। তিনি বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি কার্যকর ও টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠান এসডিসিএ গ্রোলি লিমিটেড-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এই চুক্তির মাধ্যমে পৌর এলাকার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে এসডিসিএ গ্রোলি লিমিটেড।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মনিটরিং বিশেষজ্ঞ ড. মো. জহিরুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবহার করে জৈব সার উৎপাদনের মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা ও কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাবুদ্দিন বলেন, বর্জ্য ও পয়ঃবর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকলে পানি ও মলবাহিত রোগের ঝুঁকি বাড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা সময়ের দাবি।
বিশেষ অতিথির বক্তব্যে এসডিসিএ গ্রোলি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল হাসান বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জিং কাজ। সকলের সহযোগিতায় আমরা চাঁপাইনবাবগঞ্জকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই। পাশাপাশি পৌর বর্জ্যকে জৈব সারে রূপান্তরের মাধ্যমে কৃষকের উপকার সাধন করব।”
সভাপতির বক্তব্যে উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই উদ্যোগ পৌর নাগরিকদের জন্য উন্নত, টেকসই ও স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এর ফলে পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ ভবিষ্যতে একটি গ্রিন ও ক্লিন মডেল সিটিতে পরিণত হবে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
