বেনাপোলে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা
নাসিম আক্তার,বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪
ভারতের পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম বিক্রয়মূল্য প্রত্যাহার ও শুল্ক কমানো এবং বাংলাদেশে আমদানি শুল্ক হ্রাসের সিদ্ধান্তে গত মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কম ছিল। কিন্তু এখন আবার বিভিন্ন জেলায় সরবরাহ সংকটের অজুহাতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
তিন দিনের ব্যবধানে যশোরের শার্শা ও বেনাপোলের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। বিক্রেতারা জানান, মঙ্গলবার দেশি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৪৫ টাকায় কেজি দরে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০৫ থেকে ১১০ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। সেই হিসেবে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।
তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সংকট থাকায় শার্শার সবচেয়ে বড়বাজার নাভারণে দেশি পেঁয়াজের সংকট রয়েছে। বাড়তি দামের কারণে অনেকেই আড়তে পেঁয়াজ তুলছেন না।
এদিকে পেঁয়াজের দাম বাড়ায় হতাশ খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতারা। তাঁরা বলছেন, এভাবে দাম বাড়তে থাকলে তাঁদের ভোগান্তি আরও বাড়বে। যেখান থেকে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে সেসব জায়গায় অভিযান চালিয়ে দাম নিয়ন্ত্রণে আনতে হবে। সম্প্রতি পেঁয়াজ বাজার ও আড়ৎগুলোতে প্রশাসনের বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার যৌথ অভিযান পরিচালনা করলেও তেমন কোনো প্রভাব পড়েনি।
নাভারণ বাজারের পেঁয়াজ বিক্রেতা সামছুর শিকদার জানান, সাতক্ষীরার ভোমরায় স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নির্বাচনের কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ভারত থেকে কোন পেঁয়াজের চালান বাংলাদেশে আসেনি। এ কারণে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে অতি মুনাফার জন্য আমদানিকারক এবং পাইকারি বিক্রেতাদের অসাধু সিন্ডিকেট পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। এক সপ্তাহ আগে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা দরে এবং দেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হয়েছে।
তিনি অরো জানান, কৃষক পর্যায়ে দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে, যে কারণে বাজারে সরবরাহ কমে গেছে। তাই গত ৩ দিনে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বেড়েছে। আর এক সপ্তাহ আগে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ বর্তমানে ১৪০ থেকে ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বেনাপোল বন্দরের ডিরেক্টর মামুন কবীর তরফদার বলেন, বেনাপোল বন্দর দিয়ে অনেকদিন যাবত ভারত থেকে কোন পেঁয়াজের চালান আমদানি হচ্ছে না। এ পথে গাড়ি ভাড়াসহ অন্যান্য খরচ বেশি হওয়ায় ব্যবসায়ীরা ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছে।
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
