বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
ওয়াফিক শিপলু
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে দখলদার, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, দেশের মানুষ নতুন করে কোনো দুর্নীতিবাজ বা দখলদারকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লবে জীবন দেয়নি। এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসতে দেবে না জনগণ।
শনিবার দুপুরে বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের পক্ষে আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচির আগে কাহালু রেলওয়ে বটতলায় বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির সভাপতি বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি একাধিকবার ক্ষমতায় গিয়ে জাতিকে দুর্নীতি ছাড়া কিছুই দেয়নি। হাওয়া ভবনের মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতি করতেই তারা আবার ক্ষমতায় আসতে চায়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণকে দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের নেতারা নিশ্চিত ফাঁসির আশঙ্কা জেনেও বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন সহ্য করেও আমরা দেশেই থেকেছি। অথচ যারা জীবনের ভয়ে দেশ ছেড়ে বিদেশে ছিলেন, তারা আজ আমাদের গুপ্ত বলে অপবাদ দিচ্ছেন। প্রকৃতপক্ষে তারাই গুপ্তদের নেতা। আগামী নির্বাচনে জনগণ এর উপযুক্ত জবাব দেবে।
গণসমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের গাজী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চকসু) ভিপি ইব্রাহিম রনি, বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার এবং বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, কাহালু-নন্দীগ্রাম অঞ্চল দীর্ঘদিন অবহেলিত থাকায় এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করবেন।
‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা কাহালু রেলওয়ে বটতলায় এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। সমাবেশ শেষে ড. মোস্তফা ফয়সাল পারভেজের নেতৃত্বে রেলওয়ে বটতলা থেকে পায়ে হেঁটে বিশাল র্যালি বের হয়। র্যালিটি বগুড়া–ওগাঁ মহাসড়ক হয়ে নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় গোটা এলাকা দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের দাবি, এতে ৩০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, সহ-সেক্রেটারি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমেন, এলডিপি জেলা সাধারণ সম্পাদক আনিসার রহমান আনি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনজুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুস শাহিদ খান, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
