শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৮

ফরিদপুরে মাছধরা নিয়ে বিরোধে ২ ভাই নিহত

আমিনুল ইসলাম শান্ত

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০  

ভাঙ্গা উপজেলার হাবেলি গঙ্গাধরদী গ্রামে মঙ্গলবার সকালে মাছধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত হয়েছেন।

তারা হলেন ওই গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৭) ও রকিব মাতুব্বর (১৭)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, হাবেলি গঙ্গাধরদী গ্রামের বিলে রবিবার বিকালে মাছ ধরতে যান শামীম ও রকিব। একই জায়গায় মাছ ধরতে যান ওই গ্রামের জামাল ও আফজাল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ঘটনার জেরে সোমবার সকালে জামাল ও আফজালরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পরে তা উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে শামীম ও রকিবসহ ১০ জন আহত হন।

গুরুত্বর আহত দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মাথায় একাধিক কোপের আঘাত ছিল।

ওসি শফিকুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই বিভাগের আরো খবর