নোবেল ট্রাম্পকে দিতে চান মাচাদো, সানন্দে রাজি ট্রাম্প
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার বিরোধী নেতা ও এবারের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক গড়ার ইচ্ছায় নিজের নোবেল পুরস্কার ট্রাম্পকে দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের নোবেল পুরস্কারের প্রতি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা সবাই জানে এবং পুরস্কার ভাগাভাগিতে রাজিও হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
গেল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তিনি (মাচাদো) আগামী সপ্তাহে আসছেন। আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।” ট্রাম্প আরও উল্লেখ করেন, এটি তার জন্য হবে ‘বিরাট সম্মানের’।
তবে বাধা হয়ে দাঁড়িয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। তারা সাফ জানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার একবার ঘোষিত হলে তা হস্তান্তর, ভাগাভাগি বা প্রত্যাহারযোগ্য নয়। কমিটি ও নোবেল ইনস্টিটিউট শুক্রবার এক বিবৃতিতে বলেন, “এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা সব সময়ের জন্য প্রযোজ্য।”
এই নোবেল সংক্রান্ত আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, তাদের একটি কূটনৈতিক দল শিগগিরই ওয়াশিংটনে পৌঁছাবে। মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন, ভেনেজুয়েলা বিষয়ক ইউনিটের কূটনীতিক ও নিরাপত্তা কর্মীরা (শুক্রবার ১০ জানুয়ারি) কারাকাসে গেছেন।
মাদুরোকে ‘অপহরণ’ বললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ভেনেজুয়েলা। তবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ওয়াশিংটনগামী প্রতিনিধিদলে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
মাচাদো ট্রাম্পকে তার পুরস্কার দেওয়ার কারণ হিসেবে বলেন, “মাদক ও সন্ত্রাসের অভিযোগে মাদুরো দম্পতিকে বিচারের মুখোমুখি করে ট্রাম্প যে ‘সাহসী’ পরিচয় দিয়েছেন, তাতে ভেনেজুয়েলার জনগণ কৃতজ্ঞ। এ কারণেই আমি নিজের নোবেল পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ‘ভাগ’ করে নিতে চাই।”
এর আগে অক্টোবর মাসে নোবেল জয়ী হিসেবে নাম ঘোষণা করা হলেও ট্রাম্প ও মাচাদোর মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। মাদুরোর শাসনামলের শেষ দিনগুলোতে মাচাদো আত্মগোপনে ছিলেন, যার ফলে নরওয়ের অসলোতে তার মেয়ে তার হয়ে পুরস্কার গ্রহণ করেন।
ট্রাম্প মাদুরোর গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়েও নিজের পরিকল্পনা জানিয়েছেন। তিনি বলেন, “মাচাদোর পক্ষে নেতা হওয়া খুব কঠিন হবে। তিনি ভালো মানুষ হতে পারেন, কিন্তু দেশের ভেতরে তার প্রতি জনগণের সমর্থন বা শ্রদ্ধা কোনোটাই নেই।”
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের দাবি: হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, মাচাদো নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করায় ট্রাম্প কিছুটা চটেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সংবাদকর্মী বলেন, “মাচাদো যদি পুরস্কারটি প্রত্যাখ্যান করতেন এবং বলতেন, এটি আসলে ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য, তবে আজ হয়তো তিনিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন।”
- ৩৮ বছর ইমামতি শেষে ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
- নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে শোকজ
- সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব
- নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করল আইসিসি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান
- গাজায় পর্যটন ও শিল্পনগরী: ট্রাম্প জামাতার মাস্টারপ্ল্যান
- ভারত-ইইউ ‘সবচেয়ে বড় চুক্তি’ ঘোষণা আসতে পারে ২৭ জানুয়ারি
- ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ রাজনৈতিক অপপ্রচার: মাহদী আমিন
- কুমিল্লায় এসএমএস ফিডস কোম্পানির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম ও ময়লা পানি নিক্ষেপ
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল
- শিশুসন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ নেতার স্ত্রী
- বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ: প্রধান উপদেষ্টা
- গোবিপ্রবিতে বিএমবি ডিবেটিং ক্লাবের অর্ধযুগ পূর্তি উদযাপন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- শীত শেষের আগেই উত্তপ্ত সবজির বাজার, ক্রেতারা অসন্তুষ্ট
- কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামিক ফ্রন্টের প্রচারণা
- রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্কিন রাষ্ট্রদূত
- নির্বাচনি প্রচারে এনআইডি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিষিদ্ধ: ইসি
- ‘হ্যাঁ’ ভোট মানেই গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ: আলী রীয়াজ
- নির্বাচন সামনে রেখে ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা
- এসএসসি পরীক্ষা ২০২৬: ঢাকা বোর্ডের নতুন সিদ্ধান্ত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- আমিরাতের শারজায় হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি কে সম্বর্ধনা
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- সরকারি পরিচয় ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার শামীম ওসমান
- লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ড. মঈন খান
- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা–জামায়াত বৈঠক সন্ধ্যায়
- মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা
- ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতায় শ্রীপুরে দোয়া মাহফিল
- ৪০তম FOBANA কনভেনশন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাকসুর বিক্ষোভ
- ঈদে আসছে ‘মাওলা’এক যুগ পরে অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম
- করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: এক দোকানেই মিলল ৩০ মরদেহ
- চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই
- যশোর-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
