নতুন পথে ফেরি চলাচল শুরু, নজরদারিতে সেনাবাহিনী
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১
পদ্মা সেতুর পিলারে বার বার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এবার নতুন পথ দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে ফেরি চলাচলে সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৬ আগস্ট) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি মাওয়া (মেরিন) এজিএম মো. আহাম্মদ আলী।
তিনি জানান, ফেরি চলাচলের নতুন পথ অর্থাৎ পদ্মা সেতুর ১১, ১২, ১৩ ও ১৪ পিলারের নিচ দিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসবে টার্গেট থাকবে ১২ ও ১৩ নম্বর পিলার। আর শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যাবে ৪, ৫, ৬ ও ৭ নম্বর পিলারে নিচ দিয়ে। এই পথে রোববার (১৫ আগস্ট) দুপুর ৩টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। নতুন এ পথ দিয়ে বয়া লাগানোর কাজ শেষ হওয়ার পরই ফেরি চলাচল শুরু হয়। স্রোতে ফেরি বয়া ধরে আসার নির্দেশ দেয়া হয়েছে। ফলে সীমিত আকারে ফেরি চলাচল করছে।
এদিকে উভয়পাড়ে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা কোন ফেরি কয়টায় ছাড়লো কখন পৌঁছালো এবং চালককে ছিল সার্বিক বিষয় তারা ডাটা বেইজের মাধ্যমে মনিটরিং করছেন। এর আগে এ রুটের ফেরি পদ্মা সেতুর ৯, ১০, ১১ ও ১২ নম্বর পিলারে নিচ দিয়ে চলাচল করছিল।
তিনি আরও জানান, এর আগে গত শুক্রবার (১৩ আগস্ট) পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগার ঘটনার পর লৌহজংয়ের দোগাছিয়া আর্মি-ক্যাম্পে ফেরি চালকসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে মিটিং হয়েছে। সেখানে এ দুর্ঘটনা এড়াতে ফেরি পদ্মা সেতুর কোন কোন পিলারের নিচ দিয়ে যাবে এবং কোন কোন পিলারের নিচ দিয়ে আসবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে। বলা হয়েছে, ৫, ৬, ৭ ও ৮ নম্বর পিলারে নিচ দিয়ে ফেরি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসবে। আর ৩, ৪ ও ৫ নম্বর পিলারে নিচ দিয়ে ফেরি শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যাবে এবং এই পথে ফেরি চলার জন্য বয়া লাগানো হবে বলে জানালেও তাতে পরিবর্তন এনে নতুন করে পিলার নির্ধারণ করে দেন।
এ নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় এ রুট ব্যবহারকারীদের বিকল্প রুট পাটুরিয়া-দৌলদিয়া ও চাঁদপুর-শরীয়তপুর রুট ব্যবহার করতে বলা হয়েছে।
বিআইডব্লিউটিসি মাওয়া ম্যানেজার (বাণিজ্য) মো. ফয়সাল হোসেন আরটিভি নিউজকে জানান, শিমুলিয়া ঘাট যানবাহন স্বাভাবিক রয়েছে। তবে বাংলাবাজার ঘাটে যানবাহনের চাপ রয়েছে। এ রুটে বর্তমানে সীমিত আকারে ৫টি কে-টাইপ ফেরি চলাচল করছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট ও ৯ আগস্ট পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি ধাক্কা লাগায় ঘটনা ঘটে। এছাড়াও গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামের একটি রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি। এছাড়াও গত ২, ১৬ ও ২০ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে অন্যান্য ফেরির ধাক্কা লাগে। বার বার পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় এ নতুন সিদ্ধান্ত নেয়া হয়।
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
