তিন শিক্ষার্থীর মৃত্যু : আরও ৩ তদন্ত কমিটি, এখনো হয়নি মামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় রোববার (২৪ নভেম্বর) দুপুর ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা হয়নি।
দুই তদন্ত কমিটি গঠনের বিষয়ে এদিন দুপুর সোয়া ২টায় নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন।
বিআরটিসির পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর বিআরটিসি বাস ডিপো ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বলেন, ঘটনার পর খবর পেয়ে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর রাতে পল্লীবিদ্যুতের সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে তাদের বরখাস্তের সিদ্ধান্ত আসে। এ ছাড়া রাতেই এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর একটি গঠন করা হয়েছে পল্লীবিদ্যুৎ প্রধান কার্যালয় থেকে। অপরটি গঠন করে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি। প্রধান কার্যালয় থেকে গঠন করা কমিটি আট সদস্য বিশিষ্ট ও অপরটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি।
তিন সদস্যের কমিটির প্রধান হলেন—ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি জোনাল অফিসের ডিজিএম মো. মহিউদ্দিন আহমেদ।
আট সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন—পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রহিম মল্লিক।
গাজীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন বলেন, দ্বিতল বাসে চড়ে পিকনিকে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় এখনো শ্রীপুর থানায় কেউ মামলা করেনি। মামলা হলে এর প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পল্লী বিদ্যুতের পাওয়া তথ্য সূত্রে সায়মিক বরখাস্তরা হলেন—ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, গাজীপুরের শ্রীপুরের মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, আবুল কাশেম ও শাখাওয়াত হোসেন।
এর আগে গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে আঞ্চলিক সড়কে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।
নিহতরা সবাই গাজীপুরের ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা শিক্ষক-শিক্ষার্থী মিলে মোট ৪৬০ জন বিআরটিসির ছয়টি দ্বিতল বাসে চড়ে বার্ষিক পিকনিকে গাজীপুরের শ্রীপুরের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের মাত্র দেড় কিলোমিটার আগে শেষের বাসটি সড়কে ঝুলে থাকা পল্লীবিদ্যুতের তারে জড়ি যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আরও দুই শিক্ষার্থী আহত হন।
নিহতরা হলেন—ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল নাঈম (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাব এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম সাকিব (২২) ও রংপুর সদরের ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান মাহিন (২২)। আহত কাবিদুল ইসলাম আলিফ (২২) ও নাফিজ আলম খান (২২) চিকিৎসাধীন। তারা সবাই মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের ছয়টি দ্বিতল বাসের মধ্যে সামনে থাকা পাঁচটি বাস গন্তব্যে চলে গিয়েছিল। শেষের বাসটি দুর্ঘটনায় পড়ে।
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
