শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৯০

ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব হবে মাত্র ৭২ কিলোমিটার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

চাঁদপুরের জনগণের জন্য একটি আনন্দের সংবাদ । কারন চাঁদপুরের সাথে ঢাকার সড়কের দূরত্ব কমানোর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। একনেক সভায় ৫২৪ কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে আজ। প্রকল্পে রয়েছে দাউদকান্দি থেকে মতলব পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, বাঁক সোজা করণ এবং সড়কের উন্নয়ন। 

বর্তমানে ঢাকা থেকে কুমিল্লা হয়ে চাঁদপুরের দূরত্ব ১৬২ কিলোমিটার এবং দাউদকান্দি-মতলব হয়ে ৯০ কিলোমিটার।  প্রকল্পের কাজ শেষ হলে এই দূরত্ব দাঁড়াবে ৭২ কিলোমিটারে।  তাছাড়া রাস্তা প্রশস্ত হলে মাত্র ১ ঘন্টা বা তার কিছু বেশি সময়ে ঢাকা থেকে চাঁদপুরে পৌঁছানো সম্ভব হবে।

এই বিভাগের আরো খবর