ঢাকায় এনসিপির ৮ প্রার্থী: ২ কোটিপতি, একজনের নেই কোনো আয়
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬
ঢাকা মহানগর ও জেলার ২০টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, এই আট প্রার্থীর আয় ও সম্পদে বড় ধরনের বৈচিত্র্য দেখা গেছে।
ধনসম্পদ ও আয় উভয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন ঢাকা-২০ আসনের প্রকৌশলী নাবিলা তাসনিদ। তার বার্ষিক আয় প্রায় ৪০ লাখ টাকা এবং নিজস্ব ও স্বামীর নামে মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। আর ঢাকা-৭ আসনের প্রার্থী তারেক আহম্মেদ আদেলের বার্ষিক আয় ৪০ লাখের বেশি, সম্পদের পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।
তারেক আহম্মেদ আদেলের আয়ের বড় অংশ আসে বাড়ি, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনা থেকে ভাড়া বাবদ। ব্যবসা থেকে তাঁর আয়ের পরিমাণ তুলনামূলকভাবে কম। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ ও ব্যাংক জমা, এবং সর্বশেষ আয়কর রিটার্নে প্রায় সাড়ে ৮ লাখ টাকা কর দিয়েছেন তিনি।
নাবিলা তাসনিদের আয় মূলত চাকরি থেকে আসে। তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৪০ ভরি সোনা, যার আনুমানিক মূল্য দেড় কোটির বেশি। এছাড়া তার ও স্বামীর নামে কয়েক কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে, যার বড় অংশ কৃষিজমি।
সম্পদের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকা হলেও নিজের ও স্ত্রীর নামে মোট অস্থাবর সম্পদ প্রায় ৬৫ লাখ টাকা।
পেশাগতভাবে, চারজন প্রার্থী নিজেদের পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন- নাবিলা তাসনিদ, তারেক আহম্মেদ আদেল, এস এম শাহরিয়া ও আরিফুল ইসলাম। জাবেদ মিয়া পেশায় আইনজীবী, দিলশানা পারুল ‘উন্নয়নকর্মী’, নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মার্কেটিং কনসালট্যান্ট’ এবং দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘পরামর্শক’।
নারী প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন নাবিলা তাসনিদ ও দিলশানা পারুল। দিলশানা পারুলের আয়ের বড় অংশ দেশের বাইরে থেকে আসে; দেশে তার কোনো আয় নেই। বিদেশে চাকরি থেকে তার বার্ষিক আয় ২২ লাখ টাকা। তার ও স্বামীর নামে কোনো স্থাবর সম্পদ বা যানবাহনের তথ্য নেই।
সবচেয়ে কম সম্পদের মালিক ঢাকা-৫ আসনের প্রার্থী এস এম শাহরিয়া। তিনি হলফনামায় কোনো আয় দেখাননি। তবে সর্বশেষ আয়কর রিটার্নে ৪ লাখ ৫০ হাজার টাকার আয় ও ৩৩ লাখ টাকার সম্পদ দেখানো হয়েছে। অস্থাবর সম্পদ মাত্র ১১ লাখ ৫৯ হাজার টাকা, যা মূলত নগদ অর্থ।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আট প্রার্থীর মধ্যে চারজন স্নাতকোত্তর, তিনজন স্নাতক এবং একজন এসএসসি পাস। বয়সের হিসাবে ছয়জন ৩৫ বছরের নিচে, একজন চল্লিশোর্ধ্ব এবং একজন পঞ্চাশোর্ধ্ব।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীসহ ১২ দলের সঙ্গে আসন সমঝোতা করেছে এনসিপি। তবে এই সমঝোতাকে কেন্দ্র করে দলের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে; গত ১০ দিনে অন্তত ১৫ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
- ৩৮ বছর ইমামতি শেষে ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
- নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে শোকজ
- সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব
- নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করল আইসিসি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান
- গাজায় পর্যটন ও শিল্পনগরী: ট্রাম্প জামাতার মাস্টারপ্ল্যান
- ভারত-ইইউ ‘সবচেয়ে বড় চুক্তি’ ঘোষণা আসতে পারে ২৭ জানুয়ারি
- ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ রাজনৈতিক অপপ্রচার: মাহদী আমিন
- কুমিল্লায় এসএমএস ফিডস কোম্পানির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম ও ময়লা পানি নিক্ষেপ
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল
- শিশুসন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ নেতার স্ত্রী
- বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ: প্রধান উপদেষ্টা
- গোবিপ্রবিতে বিএমবি ডিবেটিং ক্লাবের অর্ধযুগ পূর্তি উদযাপন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- শীত শেষের আগেই উত্তপ্ত সবজির বাজার, ক্রেতারা অসন্তুষ্ট
- কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামিক ফ্রন্টের প্রচারণা
- রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্কিন রাষ্ট্রদূত
- নির্বাচনি প্রচারে এনআইডি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিষিদ্ধ: ইসি
- ‘হ্যাঁ’ ভোট মানেই গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ: আলী রীয়াজ
- নির্বাচন সামনে রেখে ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা
- এসএসসি পরীক্ষা ২০২৬: ঢাকা বোর্ডের নতুন সিদ্ধান্ত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- আমিরাতের শারজায় হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি কে সম্বর্ধনা
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- সরকারি পরিচয় ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার শামীম ওসমান
- লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ড. মঈন খান
- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা–জামায়াত বৈঠক সন্ধ্যায়
- মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা
- ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতায় শ্রীপুরে দোয়া মাহফিল
- ৪০তম FOBANA কনভেনশন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাকসুর বিক্ষোভ
- ঈদে আসছে ‘মাওলা’এক যুগ পরে অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম
- করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: এক দোকানেই মিলল ৩০ মরদেহ
- চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই
- যশোর-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
