সের-কেজিতে দল-এমপির নাম বিক্রি
টেন্ডলে বরুড়া আওয়ামী লীগের সর্বনাশ
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২২ আগস্ট ২০২১
চোত্তাপুকুরিয়ায় বিভীষিকা, হত্যা মামলার জের ধরে নিরীহদের বসত ঘর ভাঙচুর
জাতীয় শোক দিবসে নিজেদের মহাশক্তির জানান দিয়েছে কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগের কয়েক গ্রুপ। যে যাকে পেরেছে পিটিয়ে শোককে শক্তির জানান দিয়েছে। গুরুতর আহত হয়েছে বেশ ক’জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রথমে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। পরে জড়িয়ে যায় বাকি গ্রুপ-উপগ্রুপগুলো। ছাত্র, যুব, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন লীগের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় বরুড়া বাজার পরিণত হয় মিনি যুদ্ধক্ষেত্রে। পুলিশ গিয়ে কোনো মতে তাদেরকে থামিয়েছে। এ ব্যাপারে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেছেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। আইনের আওতায় আনবে প্রকৃত দোষীদের।
তরুণকণ্ঠের বিশেষ অনুসন্ধানে জানা গেছে, পুলিশের পক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার অবস্থা নেই। দোষী সাব্যস্ত করা কঠিন। রাজনীতিহীনতায় চরম এক অরাজকতা গোটা বরুড়ায়। ক্ষমতায় এবং মাঠে কেবল আওয়ামী লীগ। বিএনপি নামের দলটির কমিটি আছে। কিছু নেতাও আছেন। মানুষ তাদের দুচারজনের নাম জানে। চোখে দেখে না। জাতীয় পার্টি আছে নামকাওয়াস্তে প্যাড-সাইন বোর্ডে। জামায়াত সাইন বোর্ডেও নেই। এর বিপরীতে আওয়ামী লীগ নেতায় ভরা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন লীগের ব্যাপক তৎপরতা।
এদের উৎপাত উপজেলা সদরের চেয়ে ইউনিয়ন পর্যায়ে বেশি। ওয়ার্ডে আরো বেশি। কোথাও কোথাও গ্রামেও। নেতা-পাতিনেতায় কিলবিল অবস্থা কোনো কোনো এলাকায়। আওয়ামী লীগের নাম বিক্রি করে গজানো ঠকবাজ-মামলাবাজদের দৌরাত্ম থেকে বাঁচতে আল্লাহ- ভগবানের নাম জপা ছাড়া কোনো গতি দেখছে না স্থানীয়রা। দল বা প্রশাসন থেকে শাসন-বারণ বা নিয়ন্ত্রণ না থাকায় এই দুষ্টচক্র যা ইচ্ছা করে চলছে। এদের বেশিরভাগেরই শিক্ষা, নির্দিষ্ট পেশা, পারিবারিক পরিচিতি বলতে কিছু নেই। অনুসন্ধানে জানা গেছে, এই দুষ্ট চক্রটির বেশি উৎপাত ভাউকসার ইউনিয়নে। এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের ডান হাত, ঘনিষ্ট, বিজনেস পার্টনার ইত্যাদি পরিচয় দিয়ে সেখানে মাঠ দাবড়াচ্ছে জনৈক মাসুদ। শৈলখালি, ভাউকসার, মুগগাঁওসহ আশপাশের গ্রামগুলো পুড়ছে তার কুনজরে। বাছাই করা কিছু লোককে বিভিন্ন প্রলোভনে সাগরেদ বানিয়ে তাদের দিয়ে এসব গ্রামের বাড়ি-বাড়ি, ঘরে-ঘরে ভেজাল বাধানোই তার লক্ষ্য। মসজিদ, মাদ্রাসা, স্কুল এমনকি দোকানও এদের টার্গেট।
আওয়ামী লীগের হোমড়া-চোমড়া হিসেবে জাহির করা এই চক্রের সদস্যদের স্থানিয় নাম ‘মাসুদের টেন্ডল’। এদের কেউ কেউ আগে স্থানিয় বিএনপি-জাতীয় পার্টি বা জামাতে জড়িয়ে এসবই করেছে। তবে, তখন এমন সুবিধা করতে পারেনি। টেন্ডলদের বেশির ভাগেরই পেশা বা আয় রোজগার নেই। অভাবীও অনেকে। এই অসহায়ত্বের সুযোগে সামান্য খরচ ও প্রলোভনে নানা মন্দ কাজে খাটানো হচ্ছে তাদের। বিভিন্ন গ্রাম ও বাড়িতে বিবেদ, হামলা, মামলা সাজানোতে তাদের দক্ষ করে তোলা হয়েছে। এরা কাউকে ঘায়েল করতে ঘটনা ঘটায়। টার্গেট করা ব্যক্তিদের আসামী করে। মামলার সাক্ষীও ঠিক করা থাকে। এক গ্রামের ঘটনায় আরেক গ্রাম থেকে হলেও সাক্ষী জোগাড় করে নিয়ে আসে। এদের যন্ত্রণায় ভদ্র, শিক্ষিত, বনেদি মানুষ এলাকা ছাড়া। নোংরামি-হয়রানি বাঁচতে মোটামুটি সামর্থবানরা বরুড়া সদর, কুমিল্লা, লাকসাম বা চাঁদপুরে গিয়ে হলেও ভাড়া থাকে। কারো সন্তান পড়াশোনা করলে তাদেরকে আরো বেশি টার্গেট করে এরা। কেবল অপমান-অপদস্ত নয়, মামলায় ফেলে হলেও এলাকা ছাড়া করে। ঈদ-পার্বণে বাড়ি গেলেও তাদের নাজেহাল করা হয়। মামলার আসামীও করা হয় নিখুঁতভাবে। করোনা মহামারির কঠিন সময়ে বাড়ি গিয়ে হয়রানিতে পড়েছেন অনেকে। অন্তত বিএনপি, জামায়াত, হেফাজত, রাজাকার, জঙ্গি ইত্যাদি সীল দিয়ে হলেও ছাড়ে।
এলাকায় খবরদারি প্রতিষ্ঠার এই কুকর্মে মাসুদ কাজে লাগায় ক্ষমতাসীন দলকে। ক্ষেত-খামারের গণ্ডগোলেও বিক্রি করে এমপির নাম। ফেক কলে এমপির সঙ্গে কথা বলে। এমপিসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যুগল ছবি দেখায়। বাঙালি জাতির শোকের মাসেকেও রেহাই দেয়নি এরা। ৪ আগস্ট এই চক্রের কুকৌশলেই হামলা চালানো হয় চোত্তাপুকুরিয়া মোল্লাবাড়ির গৃহবধু রোজিনার ওপর। ছক করেই এরা এই অভাবী নারীকে দিয়ে গ্রামটিতে দীর্ঘদিন বির্শৃঙ্খলা-বিবেদ তৈরি, মানুষকে হ্যনস্তা করা, মিথ্যা মামলা সাজানোসহ বিভিন্ন মন্দকাজে ব্যস্ত রেখেছে। প্রয়োজন ফুরিয়ে গেলে এবং নিজেদের কিছু অপকর্ম ফাঁস হতে থাকলে রোজিনাকে দুনিয়া থেকেই সরিয়ে দেয়ার ব্যবস্থা করে। কিভাবে হামলা করা হবে, আহত বা নিহত হলে কার-কার নামে মামলা হবে, সাক্ষী থাকবে কারা- এসব আগেই ঠিক করে রাখে তারা। মুখে হেলমেট, গামছা প্যাঁচিয়ে নিজেদের অচেনা রেখে সাফল্যের সঙ্গে হামলা, রোজিনার মৃত্যু নিশ্চিত করা, নিরীহদের আসামী করাসহ ব্যাপক সাফল্য পেয়েছে তারা। গৃহবধূ রোজিনার মৃত্যুর পর গ্রামটিতে এখন করুন অবস্থা। একদিকে মৃত্যু, আরেক দিকে নিরীহ নিরাপরাধীরা হয়রানিতে। এখানেই শেষ নয়, তাদেরকে বিএনপি, জামায়াত, হেফাজত ইত্যাদি বানিয়ে দৌড়ের ওপর রাখার বিশাল আয়োজন।
এ সবের সাথে উপজেলা, মূল আওয়ামী লীগ বা সংসদ সদস্যের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু, এই খুন ও বিশৃঙ্খলার হোতারা আওয়ামী লীগ এমনকি পাইকারি দরে এমপির নাম বিক্রি করছে। আওয়ামী লীগের ত্যাগী- পরীক্ষিতরাও এই বেপরোয়া চক্রের উৎপাতে লজ্জিত - অপমানিত, ক্ষুব্ধ। তাদের করনীয়ও কিছু নেই। কারণ এই দুষ্টশ্রেণিটিই এমপিসহ নেতাদের আশপাশে জায়গা করে নিচ্ছে। বরুড়া এলাকায় শিক্ষিত- বনেদি ঘরের কাউকে আওয়ামী লীগে জায়গা দেয়া হয় না বলে জনশ্রুতি আছে। কেউ জেলা বা ঢাকায় নেতৃত্বের আশা করলেও তা ভণ্ডুল করে দেয়া হয়-এমন আফসোস ছাত্রীগ-যুবলীগ করা বরুড়ার অনেকের। যার ফলে শিক্ষার সামান্য ছোঁয়া পাওয়া ব্যক্তিরা নোংরামিতে পড়ার আতঙ্কে থাকেন। গত বছর কয়েকে রাজনীতির নামে স্থানীয় সামাজিক অবর্ণনীয় নোংরামীতে তারা কেউ এলাকামুখী হন না। বাড়ি গেলেই নানান বিপদে ফেলে তাদের সর্বনাশ করার ফাঁদে ফেলা হয়। মৃত স্বজনের শেষবারের জন্য মুখ দেখা, জানাযার নামাজ পড়া বা বিয়ে সাদীর মতো জরুরি দরকার না হলে তারা এলাকাও মাড়ান না।
শিক্ষিত, নিরিহ, ভদ্রজনদের আসামী করতে পেরে এলাকায় বিকৃত উল্লাস করছে তারা। কেবল বাড়িছাড়া নয়, তাদের কয়েকজনের ঘরে হামলা-লুটও করেছে এই সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা। বরুড়ার ভাউকসার ইউনিয়নের এ অঞ্চলটি কিছুটা ভিন্ন বৈশিষ্টের। বেশির ভাগ মানুষ খেটে খাওয়া কৃষিজীবী। আছেন অনেক আলেম-ওলামাও। তারা রাজনীতিবিমুখ। কোনো দলের প্রতিই তেমন জোক নেই তাদের। কাজকর্মে ব্যস্ত থাকা এই জনগোষ্ঠীটি কারো কাছে বিহিত না চেয়ে কেবল ওপরঅলার কাছে নালিশ দিতে অভ্যস্ত। মাসুদ প্রকৃতির চক্রটি এলাকার এই মানুষকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বানিয়ে ছাড়ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে এই জনগোষ্ঠীটিও বখাটে- টেন্ডলদের মধ্যেই আওয়ামী লীগের ছায়া দেখে। একটি সংস্থার মাঠ জরিপ রিপোর্টেও উঠে এসেছে বরুড়া এবং ভাউকসার ইউনিয়ন এলাকার এই সামাজিক চিত্র। আওয়ামী লীগ নামধারীদের এমন অপতৎপরতায় মাঠে না থেকেও এর রাজনৈতিক সুফল যাচ্ছে বিএনপির ঘরে।
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
