শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৫১

টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে বিকাশ প্রতারক আটক

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

সম্প্রতি টঙ্গীর এরশাদনগর   ছোট বাজার এলাকা থেকে  মোঃ সুমন নামের এক বিকাশ প্রতারককে আটক করেছেন  ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ ও স্থানীয় জনগণ। 

বুধবার রাত ১১ঃ৩০ মিনিটে  বিকাশ  প্রতারককে আটক করা হয়।

এ ব্যাপারে ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো ফারুক আহমেদ বলেন  বিকাশ প্রতারকের  কথা শুনে দ্রুত ঘটনাস্থলে চলে  আসি এবং স্থানীয় লোকজন এর সাহায্যে তাকে আটক করে  টঙ্গী পূর্ব থানার  এস,আই মোঃ জিয়া  এর কাছে সোপর্দ করি।

এ ব্যাপারে বিকাশের দোকানদার মোঃ আব্দুর রাজ্জাক বলেন  সুমন  নামের এই বিকাশ প্রতারকটি  আমার দোকানে  এসে ১৮ হাজার টাকা ক্যাশ আউট করতে চায়  কিন্তু তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আমি তাকে জিজ্ঞাসাবাদ করি,   এবং সে ভয়ে বলে ফেলে সে একজন বিকাশ প্রতারক চক্রের   সক্রিয় সদস্য।  পরে স্থানীয় কাউন্সিলর এবং জনগনের সাহায্যে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এব্যাপারে  টঙ্গী পূর্ব থানার এস,আই মোঃ জিয়া বলেন  ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ ফারুক আহমেদ  বিকাশ প্রতারকের বিষয়টি আমাকে অবগত করেন এবং আমি দ্রুত ঘটনাস্থলে চলে আসি,  এবং নগদ ৭৪০০০  টাকাসহ  বিকাশ প্রতারক টিকে আটক করি  এবং সে  যে একটি বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য তা সে অকপটে স্বীকার করে  এরপর তাকে থানায় সোপর্দ করি।

এই বিভাগের আরো খবর