শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৭

টঙ্গীতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতাপেটা, শিক্ষক আটক

আরিফ চৌধুরী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

গাজীপুরের টঙ্গীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছে শিক্ষার্থীর অভিভাবক। 

রবিবার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম আমিনুল ইসলাম। সে টঙ্গীর সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের সহকারী শিক্ষক। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নির্যাতিত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. জিয়া।

জানা যায়, রবিবার দুুপুুরে স্কুলটির তৃতীয় শ্রেণীর এক ছাত্রী তার বাসায় পাইভেট পড়তে গেলে যৌন হয়রানি করেন। এ সময় শিশু শিক্ষার্থী দৌড়ে শিক্ষকের বাসা থেকে নিজ বাসায় চলে আসে। নির্যাতনের ঘটনা অভিভাবকে জানায়। অভিভাবক ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষককে বাসা থেকে ডেকে নিয়ে জুতাপেটা করে। ঘটনার পরদিন সোমবার সকালে স্থানীয়রা শালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালায়।

অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাাম যৌন হয়রানির বিষয়টি স্বীকার করে বলেন, যৌন হয়রানি করিনি শুধু হাতে ধরেছি।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পরে ব্যবস্থা নেয়া হবে।

টঙ্গী পূর্ব থানার (ওসি) মো.আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর