শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৮৩

টঙ্গীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগ নেতার পুষ্পস্তক অর্পণ

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা রায়হান সরদার এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ  করা হয় । 

শনিবার (১৫ আগস্ট)  রাত ১২ টা ১ মিনিটে  টঙ্গীর এরশাদনগ ১নং ব্লক আওয়ামী লীগ  কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন  করা হয়।

পুষ্পস্তবক অর্পনের পর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

উক্ত পুষ্পস্তক অর্পণ ও  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন ৪৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর সভাপতি মোঃ আব্দুল জলিল গাজি, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দৈনিক  তরুণ কণ্ঠ পত্রিকার  গাজীপুর ব্যুরো প্রধান হুমায়ুন কবির বাপ্পি,   টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহিন হোসেন, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়,  ৪৯ নং ওয়ার্ড   আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি প্রার্থী মো জাকির হোসেন,  ৪৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা কামাল  দেওয়ান,  মহিলা আওয়ামী লীগ নেত্রী নুরজাহান মনি, ১ নং ব্লক আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া ও  সাধারণ সম্পাদক লালু মিয়া,   যুবলীগ নেতা সৈনিক,  টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগ নেতা মহাসিন ইসলাম আকাশ, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী  মিলন মৃধা, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা  আলামিন মুন্সি,  যুবলীগ নেতা অপু,  টংগী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নিরব প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর