শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৪৭

টঙ্গীতে ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লি. ফ্যাক্টরি শ্রমিকদের আমরণ অনশন

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২১ আগস্ট ২০২০  

টঙ্গীতে রোদ-বৃষ্টির মধ্য দিয়ে বিজিএমইএর সাবেক সহ সভাপতি শহীদুল আজিমের মালিকানাধীন ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড’র বেআইনি ও অমানবিকভাবে শ্রমিকদের চাকুরীচ্যুত করায় শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদানের দাবীতে লাল পতাকা হাতে নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের সহযোগিতায় চাকুরীচ্যুত শ্রমিক কর্মচারীদের কাজে যোগদানের দাবীতে আমরণ অনশন কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকরা চাকুরী ফিরে পাওয়ার দাবীতে কারখানার সামনে অবস্থান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগ কেন্দ্রীয় মহিলা কমিটির সাধারণ সম্পাদক হাসনা আলম আসমা, সাংগঠনিক সম্পাদক আশিক সরকার। বক্তব্য রাখেন চাকুরীচ্যুত শ্রমিক মাসুদ রানা, কামরুল ইসলাম, মো: জোয়েল মিয়া, উজ্জল হোসেন, রবিউল ইসলাম, সোহাগ মিয়া প্রমুখ। ’

বক্তারা বলেন, বিজিএমইএর সাবেক সহ সভাপতি শহীদুল আজিম মালিকানাধীন ক্লাসিক গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন, ওভারটাইম, ঈদ বোনাস ও এগ্রিমেন্ট না দেয়ার দাবীতে আমরা আজ আমরণ অনশন কর্মসূচি পালন করছি। কারখানা কর্তৃপক্ষ বেআইনি ও অমানবিক ভাবে ২৪ জন শ্রমিককে চাকুরীচ্যুত করেছেন। আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি অনতিবিলম্বে আমাদেরকে কাজে যোগদান করাতে হবে। দীর্ঘ ১০/১২ বছর যাবত আমরা এই কারখানায় কাজ করে আসছি। রাস্তায় কাদা পানি উপেক্ষ করে আমরা কারখানায় এসে কাজ করেছি। এই কারখানার যখন দুর্দিন ছিল তখন আমরা এই কারখানাটিকে মায়ের মতো ভালবেসে কাজ করে গেছি। আমাদের দাবী না মানা পর্যন্ত এই আমরণ অনশন চলবে।

এই বিভাগের আরো খবর