টংগী সরকারি কলেজে ১৫ শিক্ষকের পদোন্নতিতে একাডেমিক অগ্রযাত্রা
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫
টংগী সরকারি কলেজে একাডেমিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ক্যাম্পাসজুড়ে শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং কলেজের সামগ্রিক শিক্ষা কাঠামোকে আরও দৃঢ় ও গতিশীল করার নতুন অধ্যায় বলে অভিমত জানিয়েছেন প্রশাসন ও শিক্ষাবিদেরা।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের তালিকায় রয়েছে কলেজের প্রায় সব প্রধান বিভাগ। এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সহকারী অধ্যাপক হয়েছেন মোঃ আহসানুল কবির। বিভাগটি দীর্ঘদিন ধরে বিজ্ঞানচর্চা ও ল্যাব কার্যক্রমে যে অগ্রগতি দেখিয়ে আসছে, এই পদোন্নতি তাতে নতুন গতি যোগ করবে বলে মনে করছেন সহকর্মীরা।
রসায়ন বিভাগ থেকে সুলতানা জান্নাত স্বপ্না এবং মোসা. জান্নাতুন ফেরদৌস পদোন্নতি লাভ করেছেন। গবেষণা, প্র্যাকটিকাল ক্লাস পরিচালনা এবং শিক্ষার্থীদের হাতে–কলমে শিক্ষা দিতে তাঁদের ভূমিকা উল্লেখযোগ্য।
ইংরেজি বিভাগের আয়শা খাতুন এবং মোঃ জহিরুল ইসলাম পদোন্নতি পেয়েছেন দ্বিতীয় পর্যায়ে। যোগাযোগ দক্ষতা, ভাষা চর্চা এবং আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা বিস্তারে তাঁদের অবদান শিক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছে।
বাংলা বিভাগের কাজী মেরাজুল জান্নাতও স্থান করে নিয়েছেন পদোন্নতিপ্রাপ্তদের তালিকায়। সাহিত্যমনস্কতা, ভাষা বিশ্লেষণ ও পাঠ্যক্রম উন্নয়নে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে পরিচিত।
মানবিক বিভাগের সবচেয়ে শক্তিশালী শাখা–রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে রাইয়ান বিন্তে রাজ্জাক এবং আররাহমা বিনতে আকরাম পদোন্নতি পেয়েছেন। সমকালীন রাজনীতি, শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর উপর গবেষণা ও শিক্ষাদানে তাঁরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অর্থনীতির সামষ্টিক–ক্ষুদ্র কাঠামো, বাজার বিশ্লেষণ ও গবেষণামুখী পাঠদানে অবদান রেখে অর্থনীতি বিভাগের রিজওয়ানুর রহমান পেয়েছেন সহকারী অধ্যাপকের মর্যাদা।
ব্যবসায় প্রশাসন শাখায় মার্কেটিং বিভাগের সাবেরা ফারহানা এবং ব্যবস্থাপনা বিভাগের মাহমুদুল হাসান তানভীর পদোন্নতি পেয়েছেন। ব্যবসা শিক্ষা, ব্যবস্থাপনা নীতি এবং বাজার আচরণ বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে তাঁদের অবদান উল্লেখযোগ্য।
ধর্মতত্ত্ব শিক্ষা ও মূল্যবোধ গঠনের ক্ষেত্রে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পদোন্নতি পেয়েছেন শেখ জসিম উদ্দিন এবং মোঃ আরিফুজ্জামান। ইসলামী শিক্ষা, নৈতিকতা ও ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধ গঠনে তাঁদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসিত।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন গণিত বিভাগের শামসুন নাহার–যাঁর অধ্যাপনা ও কঠোর পরিশ্রম শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে আত্মবিশ্বাসী করে তুলছে।
একইভাবে ভূগোল বিভাগের শাহ মোঃ জুলফিকার রহমান গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রমে বিশেষ অবদান রেখে সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন।
যদিও বড় পরিসরে পদোন্নতি প্রদান কলেজের একাডেমিক অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে—তবু শিক্ষাজগতে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। ফিডার পূর্ণ থাকা সত্ত্বেও শিক্ষা ক্যাডারের ৩৬ ও ৩৭ ব্যাচ এখনো পদোন্নতি না–পাওয়া একটি উল্লেখযোগ্য প্রশ্নবিন্দু। অথচ অন্যান্য ক্যাডারের ৩৬তম ব্যাচ ২০২৩ সালের জুন মাসেই পদোন্নতি পেয়েছে। একটি বৈষম্যহীন, আদর্শ ও লালনযোগ্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে সময়মতো পদোন্নতির বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে এবং যোগ্য সব প্রভাষকের পদোন্নতির ব্যবস্থা করা এখন সময়ের দাবি।
কলেজ প্রশাসন বলেছে–শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছেন, এ পদোন্নতি তারই স্বীকৃতি। নতুন মর্যাদা তাঁদের দায়িত্ববোধ আরও বৃদ্ধি করবে এবং কলেজের একাডেমিক মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
শিক্ষার্থীরা মনে করছে–এ পদোন্নতি শিক্ষার মান আরও বাড়াবে, উদ্ভাবনী ক্লাসরুম পরিবেশ সৃষ্টি করবে এবং গবেষণামুখী শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করবে।
টংগী সরকারি কলেজ আশা করছে, নতুন সহকারী অধ্যাপকদের নেতৃত্বেই কলেজ একাডেমিক উৎকর্ষ ও মানসম্মত শিক্ষার নতুন অধ্যায়ে প্রবেশ করবে।
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
