জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন নিয়ে নানা প্রশ্ন
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫
বিএনপির আপত্তি থাকলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশই জারি হবে। আদেশের খসড়া প্রণয়নে নানা প্রশ্নের উত্তর খুঁজছে জাতীয় ঐকমত্য কমিশন। এগুলো হলো– আগামী সংসদ নির্বাচন কীভাবে হবে? আগামী সংসদকে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা দেওয়া হলে তা কীভাবে কাজ করবে? আদেশে কী কী থাকবে? আদেশ কে জারি করবে?
গতকাল বুধবার জাতীয় সংসদে কমিশন এবং বিশেষজ্ঞ প্যানেলের তিন ঘণ্টার বৈঠকে এসব প্রশ্নের সুরাহা হয়নি। তাই আদেশের খসড়া চূড়ান্ত করা যায়নি। আজ বৃহস্পতিবার আবার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। তারা আশা করছে, খসড়া চূড়ান্ত করে আগামী শুক্রবারের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা সরকারকে সুপারিশ করতে পারবে।
বৈঠক সূত্র এসব তথ্য জানিয়ে সমকালকে বলেছে, গণভোট আয়োজনে অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা সম্পর্কে একমত হয়েছে কমিশন এবং বিশেষজ্ঞ প্যানেল। জুলাই সনদে থাকা বিভিন্ন দলের নোট অব ডিসেন্টের (ভিন্নমত) বিষয়ে আদেশে কী কী বলা হবে, এ বিষয়ে আলোচনা ছাড়াই গতকালের বৈঠকের ইতি টানা হয়। গত সোমবার বিশেষজ্ঞ প্যানেলকে আদেশের প্রাক-খসড়া দিয়েছিল কমিশন। বলা হয়েছিল, বিশেষজ্ঞরা খসড়া চূড়ান্ত করবেন।
তবে গতকালের বৈঠকের নানা প্রশ্নে সিদ্ধান্ত হয়, কমিশন এবং বিশেষজ্ঞ মিলে খসড়া প্রণয়ন করবেন।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সমকালকে বলেন, সব বিষয়েই আলোচনা চলছে। আদেশ প্রণয়নে যেসব প্রশ্ন রয়েছে, সেগুলোর বিষয়ে বিশেষজ্ঞদের মত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে আদেশের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন।
আট মাস সংলাপের পর গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুলাই সনদে সই করে রাজনৈতিক দলগুলো। বাস্তবায়ন পদ্ধতি ঠিক না করায় এনসিপি সনদে সই করেনি। সনদ বাস্তবায়নে প্রায় সব দল গণভোটে একমত হলেও বড় ধরনের ভিন্নমত রয়েছে।
বিএনপি এবং সমমনা দলগুলো বলছে, বিদ্যমান আইনের অধীনে প্রজ্ঞাপন জারি করে গণভোট করা যাবে। গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনেই হবে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনের দাবি, সংবিধানের সমতুল্য আদেশ জারির মাধ্যমে নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরে মধ্যে গণভোট করতে হবে।
লাগবে অধ্যাদেশ, আদেশ জারি করবে কে?
জামায়াত এবং এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী
সরকার।
গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একই দাবি তোলে জামায়াত। কমিশন এখন পর্যন্ত ঠিক করতে পারেনি, কে আদেশ জারি করবে।
কমিশন সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ-২০২৫ অনুযায়ী গণভোট হবে। আদেশ জারির আইনি ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থান। গতকালের বৈঠকে আলোচনা হয়েছে, একটি অধ্যাদেশও জারি করতে হবে। যেমন, দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতি অনুমোদন দেবেন কিনা– তা জানতে ১৯৯১ সালে গণভোট আইন হয়েছিল। এরই আদলে একটি অধ্যাদেশ জারি হবে।
অধ্যাদেশটি আদেশে সংযুক্ত থাকবে। পঞ্চদশ সংশোধনীর বৈধতা মামলায় হাইকোর্ট গণভোট-সংক্রান্ত সংবিধানের ১৪২ অনুচ্ছেদ পুনর্বহালের আদেশ দিলেও তা কার্যকর হয়নি সংসদ না থাকায়। তাই আদেশ জারি করতে হবে গণভোট আয়োজনে।
অধ্যাদেশে বলা থাকবে, কীভাবে গণভোট।
কীভাবে হবে সংসদ নির্বাচন
সংবিধানের ১২৩(৩খ) অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে, পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক দিন পর গত বছরের ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এ হিসাবে ২০২৪ সালের ৫ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল।
কমিশন সূত্র জানিয়েছে, গতকালের বৈঠকে প্রশ্ন ওঠে, নির্ধারিত সময়ের প্রায় দেড় বছর পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বৈধতা কী হবে? ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচন হয়েছিল নির্ধারিত সময়ের দুই বছর পর। সেবার আদালতের কাছ থেকে অনুমোদন নিয়েছিল নির্বাচন কমিশন। এবার অনুরূপ আইনি সুরক্ষা নেই।
বৈঠকে আলোচনা হয়, এই সুরক্ষা জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ-২০২৫ থাকতে হবে, যাতে নির্বাচন আয়োজন এবং বৈধতা নিয়ে পরবর্তী আইনি প্রশ্ন না ওঠে। বৈঠকে উপস্থিত একজন সমকালকে বলেছেন, আদেশের আইনি ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থান। এ আদেশে বলা থাকবে, কেন নির্ধারিত সময়ে নির্বাচন করা যায়নি। কেন বিলম্বে নির্বাচন করতে হয়েছে।
এই আদেশের অধীনে গণভোট হবে। গণভোটে আদেশ জনগণের অনুমোদন পেলে সনদ, নির্বাচন, পরবর্তী সংসদ সবই বৈধতা পাবে। গণভোটের মাধ্যমে আগামী সংসদকে নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধানের মৌলিক পরিবর্তনে কন্সটিটুয়েন্ট (গাঠনিক) ক্ষমতা দেওয়া হবে।
সংবিধান সংস্কার পরিষদের কাজ কীভাবে
কমিশন সিদ্ধান্ত আগেই জানিয়েছিল, আগামী সংসদের যতদিন কন্সটিটুয়েন্ট ক্ষমতা থাকবে, ততদিন তা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। সংবিধান সংস্কারের পর দ্বৈত ভূমিকা থাকবে না, স্বাভাবিক সংসদে রূপান্তর হবে।
গতকালের বৈঠকে প্রশ্ন ওঠে, সংবিধান সংস্কার পরিষদ কীভাবে কাজ করবে? কারণ, সংসদে কার্যপ্রণালি বিধি রয়েছে। সংবিধান সংস্কার পরিষদের জন্য তা প্রযোজ্য হবে কিনা। আগামী নির্বাচনে জয়ী এমপিরা একই সঙ্গে কীভাবে সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন? তাদের আলাদা শপথ নিতে হবে কিনা?
কমিশন সূত্র জানিয়েছে, এই আলোচনা শেষ করা যায়নি। গণভোটে আদেশ অনুমোদিত হলে, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ কীভাবে এবং কতদিনের মধ্যে সংবিধান সংশোধন করবে, এ-সংক্রান্ত বিধান আদেশে থাকবে।
নোট অব ডিসেন্ট ঝুলে রয়েছে
জুলাই সনদের ৮৪ সংস্কারের মধ্যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, দুদক ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে নিয়োগসহ ৯টি মৌলিক সংস্কারের সিদ্ধান্তে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। দলটি বলছে, ক্ষমতায় গেলে তারা এসব সংস্কার করবে না। বিএনপির দাবিতে কমিশন সনদে ভিন্নমত অন্তর্ভুক্ত করেছে। এতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক নির্বাচনী ইশতেহারে উল্লেখ করার মাধ্যমে আগামী সংসদ নোট অব ডিসেন্ট অনুযায়ী সংস্কার করতে পারবে।
জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন– এর ঘোর বিরোধী। তাদের দাবি, পুরো সনদ নিয়ে গণভোট হতে হবে। তা অনুমোদিত হলে, সব সংস্কারই কার্যকর করতে হবে। বিশেষজ্ঞ প্যানেল আগেই জানিয়েছিল, নোট অব ডিসেন্টসহ গণভোট আয়োজন অসম্ভব। ব্যালটে একটি প্রশ্ন রেখে, আদেশের ওপর গণভোট হতে পারে।
গতকালের বৈঠকে অংশ নেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরিফ ভূঁইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
কমিশনের পক্ষে ছিলেন আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
