শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৮

জামালপুরে ‘আওয়ামী পরিবারের’ খাবার বিতরণ

শারমিন আক্তার

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০  

জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শোক দিবস উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাবার বিতরণ করেন বিশিষ্ঠ সমাজসেবক ও মুক্তিযোদ্ধার সন্তান সুশান্ত চক্রবর্তী মিঠু। ‘আওয়ামী পরিবারের’ ব্যানারে শহরের আটটি পয়েন্টে ৫ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, জামাল্পুর জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাঈম রহমান, সমাজসেবক সুশান্ত চক্রবর্তী মিঠু, জেলা যুবলীগ সদস্য পলাশ কুমার দে রিংকু, উপজেলা স্বেচ্ছসেবক লীগ নেতা খুরশিদ আলম মিন্টু, জেলা ছাত্রলীগ সদস্য তুহিন শিকদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নরপশু ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। খুব শিগগিরই আমরা শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব, যেখানে থাকবে না কোনো দারিদ্র্য, ক্ষুধা, দুর্নীতি। বক্তারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এই বিভাগের আরো খবর