জনপ্রশাসনে ৩ মাসে যেসব অর্জন, আগামীর পরিকল্পনা কী?
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪
অন্তর্বর্তী সরকার নানা চড়াই-উৎরাই পেরিয়ে গত ৮ নভেম্বর তিন মাস পূর্ণ করছে। এই তিন মাসে যে সব কার্যক্রম পরিচালনা করেছে তার একটি সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছে।
সেখানে আগামীতে যে সব কাজ করবে তারও পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
জনপ্রশাসনে পদোন্নতি, বঞ্চিতদের আবেদন পর্যালোচনায় সুপারিশ কার্যক্রম, বিসিএসে বঞ্চিতদের নিয়োগ দেওয়ার মতো কার্যক্রম পরিচালনা করেছে। আর আগামীর পরিকল্পনা হিসেবে সকল শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে জনবল নিয়োগ; পদোন্নতিযোগ্য কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে পদোন্নতি; পদোন্নতি বঞ্চিত ও অন্যান্য বঞ্চনার শিকার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা যথাযথ ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো সার-সংক্ষেপে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপনমূলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং উল্লিখিত সময়ে পদোন্নতি বঞ্চিত হয়েছেন বা অন্য কোন বঞ্চনার শিকার হয়েছেন এমন কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাযথ সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
বিগত ৩ মাসে সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্মসচিব পদে ২২৬ জন এবং উপসচিব পদে ১২৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। যুগ্মসচিব পর্যায়ের ৯৬ জন এবং উপসচিব পর্যায়ের ১৮৯ জন কর্মকর্তাকে নিয়োগ/বদলি করা হয়েছে। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর মাধ্যমে গ্রেড-১ পদে ৬ জন, গ্রেড-২ পদে ১৬ জন, গ্রেড-৩ পদে ১৯৯ জনসহ সর্বমোট ২২১ জনকে অন্যান্য ক্যাডারের পদোন্নতি/নিয়োগ প্রদান করা হয়েছে।
২৮-থেকে ৪১তম ব্যাচ পর্যন্ত বিসিএস (প্রশাসন) ক্যাডারের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) পদে নবনিয়োগকৃত ২৮ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত এবং ২৫ জন সহকারী কমিশনার (শিক্ষানবিশ)-কে আন্তঃবিভাগীয় বদলি করে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হয়েছে। ৫১ জন সিনিয়র সহকারী কমিশনারকে আন্তঃবিভাগীয় বদলি করে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হয়েছে। ৪১ জন কর্মকর্তার চাকরির ধারাবাহিকতা রক্ষাসহ বেতন সংরক্ষণ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বিভাগীয় কমিশনার পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ৪ জন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ৩ জন, জেলা প্রশাসক পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ৫৯ জন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ১১৮ জন, উপজেলা নির্বাহী অফিসার পদে কর্মকর্তা নিয়োগ/বদলি ১৬৫ জন, জেলা প্রশাসক পদে কর্মকর্তা পদায়নের জন্য ফিটলিস্ট প্রণয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মকর্তা পদায়নের জন্য ফিটলিস্ট প্রণয়ন, উপজেলা নির্বাহী অফিসার পদে কর্মকর্তা পদায়নের জন্য ফিটলিস্ট প্রণয়ন করা হয়েছে।
সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব পদে মোট ২০৯ জন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে বদলি/পদায়ন করা হয়েছে; সহকারী সচিব পদের ৮ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।
কর্মকর্তা/কর্মচারীগণের প্রেষণে নিয়োগ/বদলি করা হয়েছে অতিরিক্ত সচিব ১৭ জন, যুগ্মসচিব ৫৯ জন, উপসচিব ১৬৩ জন, সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব ১১৫ জন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা (সেনা/নৌ/বিমান বাহিনী) ১১১ জন, অন্যান্য ৮ জনসহ সর্বমোট ৪৭৩ জন।
বিভিন্ন দপ্তর সংস্থায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট/আইন কর্মকর্তা/মেরিন সেফটি অফিসার পদায়ন ৩৯ জন, মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ ১৮ জন, উপপরিচালক, স্থানীয় সরকার পদে কর্মকর্তা পদায়ন ১২ জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদায়ন ২৫ জন, জোনাল সেটেলমেন্ট অফিসার পদে কর্মকর্তা পদায়ন ১৭ জন, চার্জ অফিসার পদে কর্মকর্তা পদায়ন ৪ জন, পৌরসভার প্রধান নির্বাহী পদে কর্মকর্তা পদায়ন ১৪ জন, জরুরি প্রয়োজনে সশস্ত্র বাহিনীর কমিশন্ড প্রাপ্ত অফিসারগণকে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।
গত ১৪ ও ২০ আগস্ট এবং ৬ অক্টোবর জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮তম বিসিএস পযর্ন্ত নিয়োগ স্থগিতকৃত মোট ২৬৬ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী সচিব (নন ক্যাডার) পদে ৩৭ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষ্যে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে দুর্গাপূজার ছুটি ১ দিন থেকে ২ দিন করা হয়েছে। পূর্বের ৩ দিনের সাধারণ ও নির্বাহী আদেশের ছুটিকে বৃদ্ধি করে ২০২৫ সালে ঈদ-উল-ফিতরের ছুটি ৫ দিন করা হয়েছে এবং ঈদ-উল-আযহার ছুটি ৬ দিন করা হয়েছে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার লক্ষ্যে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে, যা উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে।
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য ২২ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ গত ৯০ দিনে ১১ হাজার ৮০৭টি পদ সৃজন, ৩৬ হাজার ১৩১টি পদ সংরক্ষণ, ৩৫টি পদ স্থায়ীকরণ, ৪টি যানবাহন টিওএন্ডইভুক্তকরণ, ৮৩টি পদ স্থানান্তর এবং ৩৬০টি শূন্য পদের ছাড়পত্র দেয়া হয়েছে।
বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত অবসরপ্রাপ্ত ৯২৬ জন কর্মকর্তার এসিআরের মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসিআর সংক্রান্ত ডাটাবেইজে বিগত দুই মাসে ৯ হাজার ৬৫০টি এসিআর এন্ট্রি সম্পন্ন করা হয়েছে। বৈদেশিক মাস্টার্স ফেলোশিপে প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে।
১৪৯টি প্রতিষ্ঠানের এনাম কমিটির অর্গানোগ্রামসহ হালনাগাদ অর্গানোগ্রামের তথ্যাদি ‘সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি’ (জেমস) সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়/বিভাগের ক্যাডার কর্মকর্তাসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের তথ্যাদি জেমস সিস্টেমের মাধ্যমে হালনাগাদ করা হয়েছে।
আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের মধ্যে বিসিএস প্রশাসন একাডেমিতে গত ১৫ অক্টোবর থেকে একাডেমির প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার কার্যক্রম সম্পন্ন করে ১৩৫তম, ১৩৬তম ও ১৩৭তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়েছে। উক্ত কোর্সসমূহে মোট ৯১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
বিপিএটিসি-সাভার, আরপিএটিসি-ঢাকা, আরপিএটিসি-চট্টগ্রাম, আরপিএটিসি-রাজশাহী, আরপিএটিসি-খুলনা থেকে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন মেয়াদে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে সর্বমোট ২ হাজার ৬৭২ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ১ হাজার ৫৯ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ চলমান রয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালে গত ৯০ দিনে সর্বমোট ৬০ হাজার ৬৭৫ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং সর্বমোট ১ লাখ ২৯ হাজার ৫৩০টি পরীক্ষা করা হয়েছে। হাসপাতালের ১২ তলায় সার্জারি ওয়ার্ড ও সার্জারি এলাইড ওয়ার্ড (চক্ষু, নাক, কান ও গলা, অর্থোপেডিক্স, ফিজিক্যাল মেডিসিন) চালু করা হয়েছে। হাসপাতালের টিবি ডটস কর্ণার, ইমার্জেন্সি অপারেশন থিয়েটার এবং নতুন ৩৫টি কেবিন চালু করা হয়েছে।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-তে ৮০ জন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তার ২০ জন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে এবং ২৬টি ব্যাচে ৬৭৫ জন প্রশিক্ষণার্থীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিয়াম ফাউন্ডেশনে বিগত ৯০দিনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারসহ ১৮৪ জন ১ম শ্রেণির কর্মকর্তাকে বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আশু কর্মপরিকল্পনা নিয়ে বলা হয়েছে, সকল শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে জনবল নিয়োগ; পদোন্নতিযোগ্য কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে পদোন্নতি; জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন পদোন্নতি বঞ্চিত ও অন্যান্য বঞ্চনার শিকার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা যথাযথ ব্যবস্থা গ্রহণ।
আরও ২২০টি প্রতিষ্ঠানের এনাম কমিটির অর্গানোগ্রামসহ হালনাগাদ অর্গানোগ্রামের তথ্যাদি ‘সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি’ (জেমস) সিস্টেমে অন্তর্ভুক্তকরণের পরিকল্পনা রয়েছে।
আগামী ৬ মাসে সরকারি কর্মচারী হাসপাতালে অপারেশন থিয়েটার ৪ থেকে ১০ এ উন্নীতকরণ; ৮ মাসে কার্ডিয়াক ব্যাথ ল্যাব চালুকরণ; ৬ মাসে কিডনি ডায়ালাসিস স্থাপন; ৮ মাসে চিকিৎসা সেবা বিভাগের সংখ্যা ১৭ থেকে ৩১ এ উন্নীতকরণ এবং আগামী বছরের ৩০ জুনের মধ্যে হাসপাতালের দৈনিক সেবা প্রদান ৫০০ থেকে ১৫০০-তে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে।
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
