শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২১

ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ওমির উদ্যোগে বৃহ্মরোপণ কর্মসূচি

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

গাছ লাগান পরিবেশ বাঁচান।গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও গাজীপুর ২ আসনের সংসদ সদস্য  জনাব আলহাজ্ব মোঃজাহিদ আহসান রাসেল এম.পি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এর নির্দেশনায় গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ওমির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।

উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয় বুধবার বিকাল ৫  ঘটিকায় ৩৯নং ওয়ার্ড শহিদ আহসান উল্লাহ মাষ্টার
এর মাজার প্রাঙ্গণে।উক্ত অনুষ্ঠানে ২০০ টি গাছ রোপণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী,গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ওমি,ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, প্রান্ত ও নাহিদ।

গোলাম রাব্বানী বলেন দলের নেতাকর্মীসহ দেশবাসী সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশ একটা বদ্বীপ। এই বদ্বীপে টিকে থাকা এবং উন্নতি করা খুবই কঠিন একটা কাজ। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। বদ্বীপকে বাঁচাতে হলে ব্যাপকহারে বৃক্ষরোপণ প্রয়োজন।’

জহিরুল ইসলাম ওমি বলেন আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি।শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পর গাছের কিন্তু পরিচর্যা করতে হবে। পরিশেষে তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে গাছ লাগানোর আহবান জানান। 

এই বিভাগের আরো খবর