চরভদ্রাসনে মানববন্ধনে বাধা, স্মারকলিপি প্রদান
ফরিদপুর প্রতিনিধি :
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিচার বিভাগ (ফৌজদারী ও দেওয়ানী আদালত) জেলা শহর থেকে ভাংগা উপজেলায় হস্তান্তর না করার দাবীতে উপজেলা সদর বাজারে আয়োজিত মানবন্ধন মঙ্গলবার(১৬ মার্চ) সকাল ১১ টায় পন্ড করে দিয়েছেন স্থানীয় একটি পক্ষ।
জানা গেছে. চরভদ্রাসনের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যার নেতৃত্বে গত তিনদিন ধরে উপজেলা জুড়ে মাইকিং করে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা সদর বাজারে পূর্ব ঘোষিত মানববন্ধনে জনসমাগম শুরু হলে এমপি পক্ষের লোকজন এসে মানবন্ধনের মাইক বন্ধ করে দেয় এবং উপস্থিত জনসাধারণকে সরে যেতে বাধ্য করেন। এসময় কিছুটা উত্তেজনা দেখো দিলে থানা পুলিশ বাজারে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখেন। তবে মানববন্ধনের সমাবেশ পন্ড হওয়ার পর উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ইউএনও’র কাছে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেছেন।
চরভদ্রাসন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা জানান, পূর্ব ঘোষনা অনুযায়ী মানববন্ধনে লোকজন জড়ো হতে শুরু করলে স্থানীয় সাংসদ সমর্থিত নেতাকর্মীরা ছুটে এসে সমাবেশের মাইক বন্ধ করে দেয় এবং উপস্থিত লোকজন তাড়িয়ে দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার কাছে জেলা প্রশাসক বরাবর মানববন্ধন কর্মসূচীর লিখিত দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, উপজেলাবাসী যুগ যুগ ধরে ফরিদপুর জেলা শহরে অবস্থিত ফৌজদারী ও দেওয়ানী আদালতের মাধ্যমে বিচারকি সেবা গ্রহন করে আসছে। ফরিদপুর জেলা শহর উপজেলা সংলগ্ন হওয়ায় স্বল্প সময়ে, স্বল্প খরচে ও খুব সহজে নিজেদের মামলা মোকাদ্দমা চালিয়ে আসছে। কিন্ত উপজেলার বিচার বিভাগ ভাংগা উপজেলায় হস্তান্তর করা হলে উপজেলাবাসী চরম দুর্ভোগের শিকার হবেন। কেননা চরভদ্রাসন উপজেলা থেকে ভাংগা উপজেলার সড়ক পথের দুরত্ব রয়েছে প্রায় ৫৬ কিলোমিটার। একই সাথে চরভদ্রাসন থেকে ভাংগা উপজেলা যাতায়াতের জন্য আঞ্চলিক ও মহাসড়ক মিলে তিন দফায় পরিবহন পরিবর্তন করতে হয়। এতে উপজেলাবাসী চরমভাবে জনহয়রানীর শিকার হবে। একই সাথে দরিদ্র জনগোষ্ঠী কোর্টে হাজিরা দিতে গিয়ে সারদিন কালক্ষেপন করবে। এতে তাদের অতিরিক্ত অর্থ, সময়, শ্রম ব্যয় সহ হয়রানীর শিকার হবে। ফলে মামলা মোকাদ্দমার পাকে পড়ে গরিব জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়বে এবং উপজেলাবাসী তাদের ন্যায্য বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। তাই মানবন্ধনে উপজেলার বিচার বিভাগ পূর্বের স্থলে অর্থাৎ ফরিদপুর শহরে বহাল রাখার দাবী তোলা হয় স্মারকলিপিতে।
উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুর জেলা সদর থেকে পাঁচটি উপজেলার দেওয়ানী ও ফৌজদারি আদালত ভাঙ্গায় স্থানান্তর উদ্যোগ নেওয়ার বিষয়টি জানাজানি হয়। এর পর থেকেই ধারাবাহিক আন্দোলনে নামে আইনজীবী সমিতি ও সাধারন জনতা। একই কর্মসূচি পালন করছে নগরকান্দা ও সালথায়।
গত ৪ মার্চ ফরিদপুরের জেলা ও দায়রা জজ এ সংক্রান্ত (কোর্ট স্থানান্তরের) ইতিবাচক মতামত দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠান। ফরিদপুর জেলা সদর থেকে দেওয়ানী ও ফৌজদারি আদালত স্থানান্তরের থানা গুলো হলো ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, সালথা ও নগকান্দা। এদিকে এরই মধ্যে আইনমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে ফরিদপুর আদালত এর কার্যক্রম যেখানে রয়েছে সেখানেই থাকবে।
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
- রমজান ও গরমে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা
- বাস-ট্রেন-লঞ্চে ভোগান্তি, বাড়তি ভাড়া ও যানজট—গ্রামমুখী মানুষের ঢল
- আইসিসির বিবৃতি: বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- দুই দেশের অংশীদারত্ব বাড়াতে নির্বাচনের পর পল কাপুরকে ঢাকায় আসছে
- লাকসামে জামায়াতে ইসলামীর শেষ দিনের বিশাল গণসংযোগ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
