শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮১৯

গাজীপুর মহানগর যুবলীগের উদ্দ্যোগে শোক দিবস পালন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২২ আগস্ট ২০২০  

গাজীপুর মহানগর যুবলীগ নেতা মুক্তার হোসেন খলিফা এর উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডে আলোচনা সভা,দোয়া মাহফিল, গণভোজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই,খানা,কলম,পেন্সিল সহ যাবতিয় জিনিস বিতরণ করা হয়।


শনিবার (২২ই আগষ্ট) নগরীর ৪৯ নং  ওয়ার্ড জামিয়া বাইতুল ফালা মাদ্রাসায় অনুষ্ঠানটি করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামিলীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ,৪৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর ও ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,টংগী থানা যুবলীগের সদস্য রসিদ মিয়া,টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বাপ্পি,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইমন ইসলাম,টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন হোসেন,টংগী থানা ছাএলীগ এর সাংগঠনিক সম্পাদক রাসেল বেপারী,৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগ এর সভাপতি জুয়েল হোসেন জয়,বড়ো বাজার কমিটির সভাপতি ইকবাল হোসেন,বড়ো বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম,৪৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম,সেচ্ছাসেবক লীগ নেতা বাবু খলিফা,৪৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা রায়হান সরদার,৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক হায়দার খান,৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগ এর সহ-সভাপতি ইমরান ফয়সাল বাবু।


উক্ত অনুষ্ঠানে যুবলীগ নেতা মুক্তার হোসেন খলিফা বলেন আগস্ট মাস শোকের মাস,জাতির ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয়েছিল এ মাসে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।পরিশেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ুর জন্য দোয়া করেন।
 

এই বিভাগের আরো খবর