শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৭

গাজীপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন কাজী মনজুর

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সহয়তা প্রদান করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর

নগরীর ৪৮ ও ৫০ নং ওয়ার্ডের শিকদার পাড়া, গাজীপুরা বাইকার টেক, চানকি গুদারা ঘাট, চানকি পশ্চিম পাড়া, টেক বাড়ি ও ভাওয়াইল্লা পাড়া এলাকার বন্যার্তদের মাঝে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদি হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ জয়, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান জয়, ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাজাদা সেলিম লিটন,৪৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা আমির হামজা ও শেখ সোহেল। 

টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর বলেন, গাজীপুর ২ আসনের সাংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির নির্দেশনায় আমরা বন্যার্তদের পাশে এসে দাঁড়াই। বন্যার্তদের  খোজ খবর নেই এবং খাদ্য সহয়তা প্রদান করি।

পরিশেষে কাজী মনজুর  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এই বিভাগের আরো খবর