শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৮

গাজীপুরে ধর্ষন মামলার দুই আসামী গ্রেফতার

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০  

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশের সহায়তায় ধর্ষনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গাছা থানা পুলিশ জানায়, বাদীর লিখিত অভিযোগ প্রাপ্ত হইয়া গাছা থানার মামলা নং- ৩৮, তারিখ- ২২/০৮/২০২০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯ (৩)/৩০ রুজু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মালেক খসরু খান, এএসআই (নিঃ)/ মাহমুদুল হাসান জামান, ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মামলার এজাহার ০২ জন আসামী সাফায়েত ভুইয়া (৫৫), পিতা- মোঃ রশীদ ভুইয়া,সাং- সামাবাড়ী (বড়বাড়ী), থানা-কসবা, জেলা- বি বাড়ীয়া এ/পি- ঝিলানী বেকারী হেমায়েতপুর জৈনাবাড়ী ঈদগাহ মাঠের পাশে উকিলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা- ঢাকা ও রতন মিয়া (৪৫), পিতা- মৃত আব্দুল হাই,সাং- টিয়ারা, পূর্বপাড়া, থানা- নবীনগর, জেলা- বি-বাড়ীয়া দত্তপাড়া বনমালা রোড, হাজী মার্কেট (মিন্টুর বাড়ীর ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, ডিএমপি কদমতলী থানাধীন রায়েবাগ এলাকা হতে তথ্য প্রযুক্তি কৌশল অবলম্বন করে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর