কৃর্তিমান পুরুষ মৌলভি আবদুর রশিদ মাস্টারের ১ম মৃত্যু বার্ষিকী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১ আগস্ট ২০২০
আজ কুমিল্লার কৃর্তিমান পুরুষ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মৌলভি আবদুর রশিদ মাস্টারের প্রথম মৃত্যু বার্ষিকী। তাঁর জন্ম ১৯৩৭ সালে কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ি গ্রামে। আবদুর রশিদের শিক্ষাজীবনের সূচনা মা মেহেরজানের সাহচর্যে। তিনি ১৯৫৩ সালে চাঁদপুরের হাজীগঞ্জের বেলচোঁ মাদ্রাসা থেকে দাখিল এবং ’৫৫ সালে আলিম পাস করেন। দুটোতেই প্রথম শ্রেণি ছিল তাঁর। ’৬০ সালে চট্টগ্রামের ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণিতে ফাজিল ও ’৬২ সালে ঠাকুরগাঁও পিটিআই থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনে কৃতিত্বের অধিকারী আবদুর রশিদ শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। তিনি শিক্ষকতা করেছেন দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানে। অবসর নেন কুমিল্লার বরুড়ার মন্দুক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে। ৩১ বছরের কর্মজীবনে যথেষ্ট সুনাম ছিল তাঁর। বাঙালি মনীষার উজ্জ্বল প্রতিনিধি, শিক্ষক মৌলভি আবদুর রশিদ মাস্টার। কেবল শিক্ষক হিসেবেই নয়, বহু উজ্জ্বল কৃতী ও কীর্তিতে অনন্য হয়ে ওঠা একটি নাম। লেখক, শিক্ষক, সমাজসংস্কারক- কতভাবেই তো তিনি নিজেকে মেলে ধরেছিলেন জাতির সামনে। তাঁকে বিবেচনা করা হয় সুশিক্ষক ও প্রগতিশীল চিন্তার অধিকারী একজন অনন্যসাধারণ মানুষ হিসেবে। শিক্ষকতা ছিল তাঁর কাছে সামাজিক আন্দোলন। তাঁর বিশ্বাস ছিল শিক্ষাদানের মাধ্যমে সমাজে সুনাগরিক তৈরি করা সম্ভব। তিনি মহল্লায় ঘুরে অসচ্ছল পরিবারের সন্তানদের নিয়ে এসে ভর্তি করাতেন বিদ্যালয়ে। তাদের পড়াশোনার ব্যয়ভারও নিজে বহন করতেন। শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে তাঁর কঠোরতা প্রকাশ পেত। তাদের উপদেশ দিতেন- শিক্ষার মাধ্যমেই পরিপূর্ণ জীবন লাভ করা যায়। তাঁর স্বভাব ছিল কঠোর ও কোমলতার অপূর্ব সমন্বয়। ভালো ছাত্রদের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। আবার দুর্বলদের জন্য ছিল ভীষণ পক্ষপাত। তিনি বিশ্বাস করতেন, সবার ভালো মানুষ হওয়ার অধিকার আছে। তাঁর প্রিয় ছাত্ররা দেশ-বিদেশে বিভিন্ন স্থানে নিজ নিজ কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। তিনি ছিলেন বিজ্ঞানমনস্ক আদর্শ শিক্ষক, সমাজ সচেতন। আবদুর রশিদ মাস্টার মেধাবী শিক্ষার্থীদের উন্নত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার ক্ষেত্রে ছিলেন পথপ্রদর্শক। অনেকেই তাঁর পরামর্শ নিতেন। ঘরে ঘরে সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অন্যতম কারিগর তিনি। নিজে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও শিক্ষকতা করেছেন বাংলা মাধ্যমের বিদ্যালয়ে। গোঁড়ামি, কুসংস্কার, সাম্প্রদায়িকতা তাঁকে স্পর্শ করেনি। তাঁর ব্রত ছিল সামষ্টিক উন্নয়ন ও সম্প্রীতি। মানুষের মধ্যে সত্য, ন্যায় ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য সব সম্প্রদায়ের মানুষ তাঁকে ভালোবাসত। শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় বাধা, মতপার্থক্য তাঁর কাছে ছিল তুচ্ছ। জ্ঞান বিস্তারই ছিল তাঁর উদ্দেশ্য। তাঁর জীবনদর্শন ছিল মধ্যযুগের কবি চ-ীদাসের অমর বাণী, ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’। নারী শিক্ষার প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। তখনকার দিনে মেয়েদের স্কুল, কলেজে পড়া নিয়ে অনেকেই কলুষ ধারণা পোষণ করত। আবদুর রশিদ মাস্টার বিশ্বাস করতেন, শিক্ষার বিস্তারের মাধ্যমেই নারী জাতির মুক্তি সম্ভব। মেয়েদের পড়াশোনায় এগিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। অভিভাবকদের বুঝিয়েছেন। শিক্ষা অর্জনে উৎসাহিত করেছেন। নারী শিক্ষার মাধ্যমেই বাল্যবিয়ে রোধ, নারীর স্বাস্থ্যসচেতনতা ও শিক্ষিত প্রজন্ম তৈরিতে তাঁর ভূমিকা ছিল অগ্রণী। এমনকি নিজের চার মেয়েকে দিয়েছেন সর্বোচ্চ শিক্ষা। ব্যক্তিজীবনে আবদুর রশিদ ছিলেন অত্যন্ত নির্লোভ, নিরহংকারী। অতি সাধারণ ছিল তাঁর জীবন যাপন। সম্মান এবং মর্যাদাকে বেশি মূল্যায়ন করতেন। তাঁর নিজের জন্য কখনো অন্যদের মুখাপেক্ষী হননি। ধর্মচর্চায় ছিলেন নিবেদিত। মানুষের বিপদাপদে পাশে থাকতেন। তাঁর অপছন্দ ছিল বিলাসিতা, অপচয়, অপব্যয় আর মিথ্যা। প্রয়োজনের অতিরিক্ত কোনো কাজ-কথা ছিল তাঁর রীতিবিরুদ্ধ। তাঁর পাঠাভ্যাস ছিল আকর্ষণীয়। নিয়মিত পত্রিকা ও বই পড়া ছিল তাঁর অভ্যাস। মাওলানা মুহিউদ্দিন খান সম্পাদিত জনপ্রিয় পত্রিকা ‘মাসিক মদিনা’য় তিনি নিয়মিত লিখতেন। তাঁর লেখা পাঠকসমাজে বেশ সমাদৃত ছিল। মানুষের প্রতি তাঁর ছিল উদার দৃষ্টিভঙ্গি। প্রতিবেশী ও আত্মীয়স্বজনের প্রতি তিনি ছিলেন আন্তরিক। অসহায় এতিমদের লেখাপড়ার খরচ জুগিয়েছেন নির্মোহভাবে। এতিমের সম্পদ রক্ষায় অভিভাবকের ভূমিকা পালন করেছেন। ব্যক্তিজীবনে অত্যন্ত আবেগপ্রবণ মানুষ ছিলেন কিন্তু তা প্রকাশ করতেন না। আত্মপ্রচার, পরনিন্দা থেকে ছিলেন মুক্ত। রীতি-নীতি, সততা, কর্তব্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার জন্য ছিলেন সর্বজনের শ্রদ্ধেয়। শিশুর মতো কোমল হৃদয় ছিল তাঁর।
১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবজনক অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে গর্জে উঠেছিল বাংলার জনগণ। তারা মৃত্যুকে উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন করেছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় আবদুর রশিদ মাস্টারের অসাধারণ দেশপ্রেমের পরিচয় ফুটে ওঠে। একজন সংগঠক হিসেবে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি সারাদেশে ছড়িয়ে থাকা তার অগণিত ছাত্রদের মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের জন্য অনুপ্রাণিত করেছেন এবং নিজ এলাকায় সর্ব শ্রেণী পেশার মানুষদের সাথে নিয়ে বাঁশ কেটে বাঁশের চোখা মাথা তৈরি করে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। পাক হানাদার বাহিনীর আক্রমণ হলে এসব বাঁশের ফলা দিয়ে তাদের পরাজিত করার নিজস্ব প্রস্তুতি তাঁর ছিল। সম্ভ্রমহানি থেকে রক্ষায় নারীদের বাড়ির পাশে জঙ্গলে গর্ত করে লুকিয়ে রাখার পরিকল্পনা করেছিলেন। এভাবে এলাকার বহু নারীর সম্ভ্রম রক্ষা হয়েছিল। তাঁর আরেকটি প্রশংসনীয় উদ্যোগ ছিল যুদ্ধ চলাকালে খাদ্য সংকট থেকে রক্ষা পাওয়ার কৌশল। বাড়ির পেছনে গর্ত করে মাটির মটকা, কলসি ভরে চাল, ডাল, মূল্যবান বস্তু লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন তিনি। এর ফলে পাক বাহিনী বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পরও আশপাশের লোকদের না খেয়ে মরতে হয়নি। মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর সাহসী পদক্ষেপের কথা জেনে ছোটবেলায় আমাদের উদ্দীপনা বেড়ে যেত। ’৭১-পরবর্তী প্রজন্ম হিসেবে তাঁর গল্প শুনে মনের অজান্তেই চোখের কোণে জল জমে উঠত। প্রশিক্ষিত পাক হানাদার বাহিনীর সুসজ্জিত আগ্নেয়াস্ত্র সম্পর্কে সামান্যতম ধারণা না রেখে তাঁরা যে দুঃসাহসী পদক্ষেপ নিয়েছিলেন তা অত্যন্ত গৌরবজনক। তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তোলা এবং আমাদের বিবেক জাগ্রত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
একজন সমাজ সংস্কারক হিসেবে আলহাজ আবদুর রশিদ মাস্টারের অবদান অপরিসীম। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তাঁর ছিল সুস্পষ্ট অবস্থান। সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। পারিবারিক বা বিদ্যালয়ের অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠপূর্বক বাংলায় তার পর্যালোচনা করতেন। সব সময় সৎ পথে চলা, ভালো কাজে উদ্বুদ্ধ করতেন। কুমিল্লা বার্ড-এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানের উৎসাহে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে বার্ডের আওতায় সমবায় সমিতি গঠন করেছিলেন তিনি। তাঁর সমিতি রিকশা কিনে দিয়েছিল অসহায় মানুষদের। এভাবে এলাকার দরিদ্র মানুষের বেকারত্ব ঘোচাতে সহায়তা করেন তিনি। তিনি বিশ্বাস করতেন আর্থিক মুক্তি না ঘটালে সামাজিক অনাচার দূর হবে না। যে কোনো প্রয়োজনে পরস্পরের বিভেদ দূর করে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় তিনি নিমগ্ন ছিলেন। শিক্ষকতার মহান ব্রত নিয়ে আলো ছড়িয়েছেন সর্বত্র।
১১ আগস্ট, ২০১৯-এ আমাদের ছেড়ে চলে যান এই মহান মানুষটি। তিনি বেঁচে থাকবেন সবার হৃদয়ে- তাঁর আদর্শ আর ন্যায়নিষ্ঠার জন্য। তাঁকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়। আমাদের বিশ্বাস, উত্তর প্রজন্মের মাধ্যমে তিনি আরও উজ্জ্বল হয়ে উঠবেন। তাঁর প্রথম মৃত্যু বার্ষিকী ঘিরে কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ মরহুমের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
