কুয়াকাটায় ৮শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০
প্রলোভনে পরে বন্ধুর সাথে কুয়াকাটায় বেড়াতে গিয়ে বরগুনা জেলার আমতলী পৌরসভার এ কে স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লাবনী আকতার মীম গনধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মীমের মা সাবিনা বেগম বাদী হয়ে অপহরণ ও গনধর্ষণের অভিযোগ এনে আমতলী থানায় মঙ্গলবার দুপুরে একটি মামলা দায়ের করেছে। এ গণধষণের সাথে জড়িত মীমের বন্ধু জিসান ওরফে সোহেল (১৮) ও ভাড়াটিয়া মটরসাইকেল চালক সাগর (২১) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কুয়াকাটার আবাসিক হোটেল রাজু ও সাগর নীড় হোটেলে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পটুয়াখালী জেলার মহিপুর থানা সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র জিসান ওরফে সোহেল এর সাথে মোবাইলে কথোপোকথনের মাধ্যমে মীমের বন্ধুত্ব হয়। মীমের সাথে জিসানের প্রায় সময়ই মোবাইলে কথা হয়। এক পর্যায়ে জিসান মীমের সাথে দেখা করার প্রস্তাব দেয়। সোমবার শেষ বিকেলে জিসান মীমের সাথে দেখা করতে আমতলী পৌর এলাকার মীমের বাসা সংলগ্ন সকাল সন্ধা হোটেলের সামনে গিয়ে ফোন করে। মীম বাসা থেকে বেড়িয়ে জিসানের সাথে দেখা করে। এসময় জিসান তার সাথে ঘুরতে যাবার আবদারে অটো রিক্সায় টেনে তুলে খুড়িয়ার খেয়াঘাটের দিকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ভাড়াটিয়া মটরসাইকেলে কিছু বুঝে ওঠার আগেই টেনে তুলে। এসময় মীম আপত্তি তুললেও মটরসাইকেল চালক দ্রুতগতিতে চালিয়ে মীমকে কুয়াকাটায় নিয়ে যায়।
রাত আটটার দিকে কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত আবাসিক হোটেল রাজু’র ২০৩ নম্বর কক্ষে উঠায়। সেখানে জিসান ওরফে সোহেল (১৮) ও সাগর (২১) সহ ৫জনে মিলে প্রথম দফায় ধর্ষণ করে মীমকে। হোটেলে ওঠার এক ঘন্টা পর হোটেল রাজু’র কক্ষ থেকে মীমকে নিয়ে বেড়িয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ ডাক বাংলো সংলগ্ন আবাসিক হোটেল সাগর নীড়’র নীচ তলায় এ-ফোর ও এ-ফাইভ নামে দু’টি কক্ষ ভাড়া নিয়ে রাতভর পাঁচ যুবক মিলে ধর্ষণ করে মীমকে। সকালে মীমকে পরিবহনে আমতলী পাঠিয়ে দেয়। মীম সেখান থেকে বাড়িতে গিয়ে মায়ের কাছে এঘটনা জানায়।
এঘটনায় মীমের মা আমতলী সরকারী কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী সাবিনা বেগম বাদী হয়ে অপহরণ ও গনধর্ষণের অভিযোগ এনে আমতলী থানায় মঙ্গলবার দুপুরে একটি মামলা দায়ের করে। আমতলী থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওইদিন বিকেলে মীমকে নিয়ে আসামীদের ধরতে অভিযানে নামে। অভিযান কালে মীমের সনাক্ত মতে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের সানু হাওলাদারের পুত্র ভাড়াটিয়া মটরসাইকেল চালক সাগর (২১) কে গ্রেফতার করে। এরপর পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র জিসান ওরফে সোহেল (১৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই ধর্ষক ও মীমকে নিয়ে সন্ধায় কুয়াকাটায় আবাসিক হোটেল রাজু ও সাগর নীড় হোটেলে ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে হোটেলের গেষ্ট রেজিস্টার জব্দ করে। এবং হোটেলের ম্যানেজার ও স্টাফদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পান।
পুলিশ আরও জানান, আবাসিক হোটেল সাগর নীড়’র গেষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ রুম ও নামের সাথে কোন মিল নেই। সেখানে মীমের নাম রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়নি। এবং দুই রুমে মীম সহ ৬জনে অবস্থান করলেও সেখানে রেজিষ্টারে ১জনের নাম রয়েছে, কক্ষ নম্বর দেখানো হয়েছে বি-ফোর ও বি-ফাইভ। ওই হোটেলের গেষ্ট রেজিষ্টারে কোন ধরনের নিয়মকানুন মানা হয়নি।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, লাবনী আকতার মীম’র মা বাদী হয়ে অপহরণ ও গনধর্ষণের অভিযোগে আমতলী থানায় একটি মামলা দায়ের করেছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। মীমের সনাক্ত মতে দুই ধর্ষককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকী আসামীদের চিহ্নিত করণ ও গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মীমকে ডাক্তারী পরিক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
