বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১

একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬  

 

 

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর একুশে পদক পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত দল। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আইয়ুব বাচ্চু এবং দেশের খ্যাতিমান অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

 

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পদকের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছেন: চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে প্রয়াত আইয়ুব বাচ্চু, সংগীতদল হিসেবে ওয়ারফেইজ, নৃত্যে অর্থি আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যস।

 

উল্লেখ্য, একুশে পদক ২০২৬-এর জন্য গত বছরের জুলাইয়ের শেষ দিকে মনোনয়ন আহ্বান করে সরকার। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল একই বছরের ৩০ অক্টোবর।

এই বিভাগের আরো খবর